{"title":"Non- Fiction","description":"","products":[{"product_id":"adekha-laalbazaar","title":"Swadhinata Yuddhe  Adekha Laalbazaar","description":"\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eবিংশ শতকের প্রথম কয়েক দশক। সে বড় অস্থির সময় বঙ্গদেশে। বাংলায় তখন অগ্নিযুগ। বঙ্গজ বিপ্লবীদের সঙ্গে ব্রিটিশরাজ তখন সম্মুখসমরে। সশস্ত্র স্বাধীনতাযুদ্ধে বিশ্বাসী তরুণদলের বিবিধ দুঃসাহসিক কর্মকাণ্ড ব্যতিব্যস্ত করে তুলছে ইংরেজ প্রশাসনকে, এবং যেনতেনপ্রকারেণ বিপ্লবদমনে সর্বশক্তি প্রয়োগ করছে কলকাতার পুলিশবাহিনী। সে এক অন্য লালবাজার। অদেখা লালবাজার। সেই টালমাটাল সময়ই এই বইয়ের আধার। যে বইয়ে অভিজ্ঞ আইপিএস অফিসার সুপ্রতিম সরকার রাজ্য এবং কলকাতা পুলিশের মহাফেজখানার প্রামাণ্য নথিপত্র থেকে তুলে এনেছেন অজানা-অচেনা বিপ্লবীদের নির্ভয় আত্মবলিদানের বীরগাথা। মেদিনীপুরে তিন বছরে উপর্যুপরি তিন ব্রিটিশ জেলাশাসকের হত্যাই হোক বা দার্জিলিং পাহাড়ে বড়লাটকে হত্যার অসমসাহসী প্রয়াস, শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অকুতোভয় যুবকের হাতে ইংরেজদরদি উকিলের নিধনই হোক বা পুলিশের নির্যাতন-নিবাস থেকে ছদ্মবেশে দুই বিপ্লবীর অন্তর্ধানের রোমহর্ষক বিবরণী, অথবা নিপীড়ক ইংরেজ প্রশাসককে হত্যা করে সারা বিশ্বে হইচই ফেলে-দেওয়া দুই অসমসাহসিনী বাঙালি কিশোরীর কাহিনি, কিংবা স্বাধীনতা আন্দোলনে অজ্ঞাতনামী দুই বঙ্গনারীর অবদানের অশ্রুত আলেখ্য, এই বইয়ে উদযাপন বিস্তৃত এবং উপেক্ষিত বিপ্লবীদেরই। নামে বই, আসলে স্মৃতিতর্পণ। তথ্যভারে ক্লিষ্ট নয়, নয় আবেগের আতিশয্যে আক্রান্ত। স্বাদু গদ্যে, নির্মেদ লিখনশৈলীতে এ এক ভিন্নতর আঙ্গিকে ইতিহাসযাপন। পঠনে থ্রিলারধর্মী, গঠনে গবেষণাপ্রবণ। অগ্নিযুগের বাংলার ইতিহাসচর্চায় এ বই এক গুরুত্বপূর্ণ সংযোজন।\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cb\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eSwadhinata Yuddhe Adekha Laalbazaar\u003c\/span\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAgniyuger Biplabider Romoharshak Birghatha \u003c\/strong\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eNon Fiction\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor : \u003cspan data-mce-fragment=\"1\"\u003eSupratim Sarkar \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003ePublisher: Ananda Publishers\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":44102449365154,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_8bff5902-b1ae-40cd-af1d-908a3cb8b4ee.png?v=1709209691"},{"product_id":"cha-kulir-atmakahini","title":"Cha-Kulir Atmakahini","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\"চা-কুলীর আত্মকাহিনী\" কাল্পনিক উপন্যাস নহে, প্রকৃত সত্যঘটনা-মূলক কাহিনী; সুতরাং প্রকৃত মনুষ্যজীবনে এরূপ ঘটনা সমাবেশ বড়ই বিস্ময়জনক বলিয়া আমি ইহাকে লিপিবদ্ধ করিয়াছি। তবে অধিকাংশস্থলে নাম ও ধাম প্রভৃতি আমায় পরিবর্তন করিয়া লইতে হইয়াছে, তাহার কারণ সহজেই অনুমান করা যাইতে পারে। হুতরাং যে চা-বাগান ও যে সকল কর্মচারীদিগের নাম এস্থলে এই কাহিনীতে বর্ণিত হইয়াছে, তাহা প্রকৃত নহে; কিন্তু ঘটনা সকল প্রকৃত। আমি প্রকৃত নাম ও ধাম গোপন করিয়া কাল্পনিক নাম ও ধাম ব্যবহার করিয়াছি।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e Cha-Kulir Atmakahini\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eA Non-Fiction Bengali Story\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor : \u003cspan data-mce-fragment=\"1\"\u003e Shri Jogendranath Chattopadhyay\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cb\u003ePublishers : \u003cspan data-mce-fragment=\"1\"\u003eKolikhata Prakashani\u003c\/span\u003e\u003c\/b\u003e\u003cstrong\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Kolikhata Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":44190094753954,"sku":null,"price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_51c493c8-0212-4496-94d2-4a9c0e232602.png?v=1709806175"},{"product_id":"betal-panchabingsati-barnamoy-granthanirman","title":"Betal Panchabingsati: Barnamoy Granthanirman","description":"\u003ch4\u003eবিদ্যাসাগর রচিত 'বেতালপঞ্চবিংশতি' (১৮৪৭) বাংলা ভাষার গদ্যনির্মাণে মাইলফলক বলা যায়। একই সঙ্গে আখ্যানের আকর্ষণও অসামান্য। বিদ্যাসাগর পুনরায় ১৮৫২ খ্রিস্টাব্দে হিন্দি ভাষায় 'বৈতালপচ্চিসী' রচনা করেছিলেন। ১৮৬৪ খ্রিস্টাব্দে আদালত খান 'বেতালপঞ্চবিংশতি'-র ইংরেজি অনুবাদ করেন 'Betalpunchabinsati'। সমগ্র ঊনবিংশ শতকব্যাপী এই গ্রন্থটির বহুমাত্রিক এবং বর্ণময় একাধিক হিন্দি-ইংরেজি অনুবাদকর্ম সংঘটিত হয়েছে। পাঠ্যপুস্তক হিসেবে গ্রন্থটির অন্তর্ভুক্তিও স্মরণীয়। গ্রন্থটি তিনটি ভাষায় এই প্রথম একত্র সন্নিবিষ্ট হয়ে সেইসব গ্রন্থের তুলনামূলক আলোচনা, তথ্যসমৃদ্ধ পরিশিষ্টসহ প্রকাশিত হল।\u003c\/h4\u003e\n\u003ch4\u003eBetal Panchabingsati: Barnamoy Granthanirman\u003c\/h4\u003e\n\u003ch4\u003eNon-fiction \u003c\/h4\u003e\n\u003ch4\u003eAuthor : \u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003e Iswar Chandra Vidyasagar \u0026amp; Adalat Khan \u003c\/span\u003e\n\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eEdited by : Jyotsna Chattopadhyay\u003c\/span\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003ePublisher : Doshor Publication\u003c\/h4\u003e","brand":"Doshor Publication","offers":[{"title":"Default Title","offer_id":44234487234722,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_d697ad2c-b128-4a0b-888a-4f3c3fa5ccd3.png?v=1710924175"},{"product_id":"pascimbanger-songrohoshala-museam-in-west-bengal","title":"Paschimbanger Songrohoshala : Museam in West Bengal","description":"\u003cp\u003e\u003cstrong\u003eপশ্চিমবঙ্গের সংগ্রহশালাগুলি ঘুরে ঘুরে তার ইতিহাস ও রক্ষিত সংগ্রহের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই গ্রন্থে তুলে ধরেছেন অরুণ মুখোপাধ্যায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার সংগ্রহশালা পরিক্রমা করতে গিয়ে তিনি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাও এতে লিপিবদ্ধ করেছেন। প্রায় দুই দশক বাদে সেই লেখার সংগ্রহ যখন গ্রন্থবদ্ধ হচ্ছে, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ১০০টি সংগ্রহশালা লেখকের পরিক্রমা করা হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সংগ্রহশালার ইতিবৃত্ত, সংরক্ষিত পুরাতাত্ত্বিক নিদর্শনের তালিকা, যে সব ব্যক্তির উদ্যোগে সংগ্রহশালার প্রতিষ্ঠা হয়েছিল তাঁদের পরিচয় গ্রন্থটিতে আছে। আশা করা যায় বইটি পাঠক ও গবেষকদের মনে জায়গা করে নিতে সক্ষম হবে।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e Pascimbanger Songrohoshala : Museam in West Bengal\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eNon-fiction \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor: \u003c\/strong\u003e\u003cstrong style=\"font-size: 0.875rem;\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e Arun Mukhopadhyay \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003ePublisher : D\u003cspan data-mce-fragment=\"1\"\u003eoshor Publication\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Doshor Publication","offers":[{"title":"Default Title","offer_id":44234490380450,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_3b334c5b-e609-4153-ac2c-f4b33ea2bfff.png?v=1710924922"},{"product_id":"nirbachito-30","title":"Nirbachito 30","description":"\u003cp\u003e\u003cstrong\u003eবাংলা সাহিত্যে প্রায়-বিস্মৃত জগতে বিচরণ করতে গিয়েই লেখাগুলির সূচনা। কবি সুভাষ মুখোপাধ্যায়, অরুণ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, জরাসন্ধ, সরোজকুমার রায়চৌধুরী, অমূল্যধন মুখোপাধ্যায়কে চিনিয়ে দেওয়ার জন্য কলম ধরা। সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক রাজনারায়ণ বসু, শিশুসাহিত্যিক মনোরঞ্জন ভট্টাচার্য, কবি সুধীন্দ্রনাথ দত্ত, ঔপন্যাসিক শৈলবালা ঘোষজায়াকে কি মনে পড়ে? তাঁরাই এই গ্রন্থে নতুনভাবে উপস্থিত।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eNirbachito 30\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAuthor : \u003cspan data-mce-fragment=\"1\"\u003e Arun Mukhopadhyay\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003ePublisher : D\u003cspan data-mce-fragment=\"1\"\u003eoshor Publication\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Doshor Publication","offers":[{"title":"Default Title","offer_id":44234499621026,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_daf413ef-440c-4d3a-8732-d7f7db3571e4.png?v=1710926330"},{"product_id":"duniyar-ishkul-aalse-bajar-rubber-gachhtalaa","title":"Duniyar Ishkul, Aalse Bajar, Rubber Gachhtalaa","description":"\u003ch4\u003e\u003cstrong\u003eকাঁচরাপাড়া-র মানুষজন বলে এর আদত নাম কাঞ্চনপল্লী। আর পাঁচজন বলে-ফালতু কথা! কাঁচরা চাপা দেওয়ার কায়দা যত! বছরে একটা দিন কিন্তু ড্রেনের কাঁচরা ঘেঁটে সোনার গুঁড়ো খোঁজার রীতি এখনও রয়ে গেছে কুঞ্জ বসু রোড জুড়ে। এ জনপদের কীই বা আছে যা তাকে বিশিষ্ট, বিখ্যাত করবে? শুধু মহাকাব্যের উপাদান শরীরে নিয়ে কিছু চরিত্র ডুবসাঁতার দেয় এই মফস্সলি আখ্যানে, এই সাতপাঁচাপাঁচি গল্পে সামান্য নাটকীয়তা যুক্ত করে। যেমন আমার সেই স্কুলছুট বন্ধু সুবোধ, মরে যাওয়ার আগে তাবৎ মাস্টারমশাইদের যে একবারও জিগ্যেস করতে পারেনি- \"যদি বল কেন...\", বা মধ্যবিত্ত সুবিধাবাদের বিরুদ্ধে অনড়, জেদি, একা রামদুলাল প্রসাদ, যিনি আসলে সংগঠিত রামদুলালেরই ছায়া ছিলেন। কিংবা অপরের ভালো থাকার প্রার্থনা উচ্চারণে ক্লান্তিহীন সেই বুড়ি মানুষটা... যিনি কাঁথার সঙ্গে এক সুতোয় সেলাই করে দিয়ে গিয়েছিলেন গোটা পাড়াটাকেই-এই প্রান্তকথা ছুঁয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করে সেই সেলাইয়ের দাগটুকু অন্তত বেঁচে আছে কিনা।\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\n\u003cstrong\u003eDuniyar Ishkul, Aalse Bajar, Rubber Gachhtalaa\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003eWritten and Illustrated by Abhijit Sengupta\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003ePublisher :  Pratikshan \u003c\/strong\u003e\u003c\/h4\u003e","brand":"Pratikshan","offers":[{"title":"Default Title","offer_id":44441556320418,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_1046cef4-a994-49ca-9735-1000998bfbad.png?v=1713960362"},{"product_id":"luptajibika-lupta-katha","title":"Lupta Jibika, Lupta Katha","description":"\u003ch4\u003e\u003cstrong\u003eসব জীবিকাই হয়তো আনন্দের, সম্মানের ছিল না। কিন্তু তারা ছিল। আর ছিল অনেক ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলি একটা সময়ে ছেয়ে থাকত আমাদের দৈনন্দিন। কখন যে হারিয়ে যাবে- তা আমরা বুঝে ওঠার আগেই তারা 'নেই' হয়ে গেল! সামাজিক বিন্যাসের বদলে যাওয়া আর কর্পোরেট পৃথিবীর দুরমুশে, একটা গোটা সময় পর্বকে সঙ্গে নিয়ে। পুকুর-ডুবুরি, সাজো ধোপা, ক্যাচার, ঘটি-তোলা, কম্পাউন্ডারবাবু, দুধ-মা কিংবা পোস্টকার্ড-কালি-কলম, কাসুন্দি, ব্রহ্মচূর্ণ, চোদ্দশাক বা ঠান্ডা ফটিকজলের হারিয়ে যাওয়া স্মৃতিময় দুটি ছোট বইয়ের একত্রিত সংস্করণ এই সংকলনটি। বহু আগে প্রতিক্ষণ প্রকাশিত দুটি বই-ই বহুলচর্চিত এবং আধুনালুপ্ত।\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003eLupta Jibika, Lupta Katha \u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003eAuthor : Kinnar Ray\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003ePublisher : Pratikshan\u003c\/strong\u003e\u003c\/h4\u003e","brand":"Pratikshan","offers":[{"title":"Default Title","offer_id":44441571197090,"sku":"","price":325.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_c0e5c0af-e587-4f7c-ae7b-f302447e3143.png?v=1713960773"},{"product_id":"maidan-o-panshala","title":"Maidan O Panshala","description":"\u003ch4\u003eহোয়াইট কলার পাব নয়, বরং ব্রাউন কলার শুঁড়িখানায় আর নিম্নবর্গের ময়দানে তৈরি হয় যে সব গল্পকথা। তাতে গোর্কির 'নিচের মহল'কে মনে পড়িয়ে দেওয়া সমাজের প্রান্তিক মানুষেরা থাকেন, যাঁরা হিসাবের ঘর্মাক্ত কড়ি দিয়ে কেনা মদের শেষ ফোঁটাটুকুও গেলাস উপুড় করে গলায় ঢেলে নেন। থাকে অদ্ভুত কিছু চরিত্র, চেনা পৃথিবীর ছকে যাদের বেঁধে ফেলা দুষ্কর। আর রয়ে যান সে সব মদ্যপুজারি কবি ও শিল্পীরা, ব্যাকরণবহির্ভূত এই আবহেই যাঁরা চিরকাল অ্যাট হোম অনুভব করেছেন। অলি পাবে বসে তাঁরা \"আমার খালাসিটোলাই ভালো\" বলে হুহুক্কার দিয়ে ওঠেন।\u003cbr\u003eবিহার থেকে আসা শ্রমজীবী মানুষজন সপরিবারে রোববারের ময়দানে এককুচি সপ্তাহান্ত খোঁজেন রামকথা, বীরহা গান বা মাদারির খেলায়। সুলেমান থাকেন, শাজাহান থাকে, মুমতাজও। আর কোনও কবিকে হত্যার সাক্ষী হয়ে নীরবে বেঁচে থাকে ময়দানের আরেকটি প্রান্ত।\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003eMaidan O Panshala\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003eAuthor : Rahul Purakayastha\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003eIllustrated by Hiran Mitra\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003ePublisher : Pratikshan\u003c\/strong\u003e\u003c\/h4\u003e","brand":"Pratikshan","offers":[{"title":"Default Title","offer_id":44441594495138,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_51c545d5-f4fd-44f7-81b6-4c9b57577635.png?v=1713961588"},{"product_id":"barir-durgapujo","title":"Barir Durgapujo","description":"\u003ch4\u003eবাংলার কোণায় কোণায় জানা-অজানা-কমজানা প্রাচীন বাড়িগুলির অন্দরে পূজিতা দুর্গাপ্রতিমারা টিঁকে রয়েছেন একরাশ গল্প, প্রবাদ আর রহস্যে মোড়া হয়ে...\u003c\/h4\u003e\n\u003ch4\u003eBarir Durgapujo\u003cbr\u003e\u003cstrong style=\"font-size: 0.875rem;\"\u003e\u003c\/strong\u003e\n\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\n\u003cstrong style=\"font-size: 0.875rem;\"\u003eAuthor : \u003c\/strong\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eIndrajit Das\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\n\u003cstrong style=\"font-size: 0.875rem;\"\u003ePublisher : Pratikshan\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003c\/h4\u003e","brand":"Pratikshan","offers":[{"title":"Default Title","offer_id":44441621135522,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_ef9d52b5-972a-4b09-927a-6cce314422e0.png?v=1713962239"},{"product_id":"adi-janata-mishtanna-bhandar","title":"Adi Janata Mishtanna Bhandar","description":"\u003ch4\u003eএপার বাংলায় কেন্দ্র থেকে প্রান্তের দিকে যত যাবেন, রসগোল্লার হালকা রস ক্রমশই তত ঘন শিরায় বদলে যাবে। কিংবা ধরুন, কৃষিতে সমৃদ্ধ হুগলি জেলার মনোহরা আর রুক্ষ রাঢ়-বাঁকুড়ার মেচা-এ দুই মিষ্টি একই গোত্রের হয়েও দুটির উপাদান, স্বাদ ও দামের ফারাক বুঝিয়ে দেবে কেন আধুনিক সমাজতত্ত্ব- চর্চায় খাদ্যকে অচেনা সমাজে প্রবেশের সদর দরজা বলা হচ্ছে, আর কেনই বা মিষ্টি তার বাইরে নয়। পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য, যেখানে গড়পড়তা প্রতি একশ কিলোমিটারে মানুষের সাংস্কৃতিক অভ্যাস, রীতি, পছন্দের ধাঁচ বদলে যায়। বাংলার মিষ্টান্নশিল্প ও সংস্কৃতিকে ঠিকঠাকভাবে বুঝতে তাই মিষ্টি নিয়ে অতিকথার বদলে ইতিহাসের ভিয়েনে আঞ্চলিক স্মৃতি ও তথ্যের একটা সুস্বাদু পাক খুব দরকারি ছিল। বর্তমান বইটি বাংলায় প্রথম মিষ্টান্নচর্চার জেলা- অভিযাত্রাকে সংকলিত করল, মিষ্টির রস ও স্বাদে হানি না ঘটিয়েই।\u003c\/h4\u003e\n\u003ch4\u003eAdi Janata Mishtanna Bhandar\u003cbr\u003e\u003cstrong style=\"font-size: 0.875rem;\"\u003e\u003c\/strong\u003e\n\u003c\/h4\u003e\n\u003ch4\u003eEpar banglar Madhumay Atit Bartaman\u003c\/h4\u003e\n\u003ch4\u003eEdited By - Utpal Jha \u0026amp; Swagata Das Mukhopadhyay\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\n\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003ePublisher : Pratikshan\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/h4\u003e","brand":"Pratikshan","offers":[{"title":"Default Title","offer_id":44444318761122,"sku":null,"price":450.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_7c941168-b18c-4dbc-a827-7832801d2685.png?v=1714039691"},{"product_id":"pustani-periye","title":"PUSTĀNI PERIYE","description":"\u003ch4\u003eরামকিঙ্কর বেইজের কাছে এক পত্রিকা-সম্পাদক জানতে চেয়েছিলেন, আর্কিটেকচার আর স্কাল্পচারের পার্থক্য কী? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রামকিঙ্করের জবাব ছিল এইরকম-“একটি হেতুক, আর একটি অহেতুক। একটি কারণে, আর-একটি অকারণে।\" বই নির্মাণের ক্ষেত্রটিও ওই স্থাপত্যের মতোই। হেতুক ।\u003c\/h4\u003e\n\u003ch4\u003ePUSTĀNI PERIYE \u003cbr\u003e\u003cstrong style=\"font-size: 0.875rem;\"\u003e\u003c\/strong\u003e\n\u003c\/h4\u003e\n\u003ch4\u003eAuthor :  Susnato Chowdhury\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\n\u003cstrong style=\"font-size: 0.875rem;\"\u003ePublisher : Pratikshan\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003c\/h4\u003e","brand":"Pratikshan","offers":[{"title":"Default Title","offer_id":44444329640098,"sku":null,"price":450.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_eb8d42cd-5590-4e51-ad5c-b9ff673e1a57.png?v=1714040025"},{"product_id":"daptariparar-diary","title":"Daptariparar Diary","description":"\u003ch4\u003e\u003cspan\u003eগল্প ও উপন্যাসকার আফসার আমেদ যখন পাঠকদের কাছে আলোচিত নাম হয়ে উঠছেন, সে-সময়েই দপ্তরিপাড়ার ডায়েরি শীর্ষক তাঁর এই আকর কাজটি বই হয়ে বেরোল এবং অচিরেই তা 'জরুরি একটি বই' হিসাবে প্রচুর মানুষের মনোযোগ টেনে নিল। বাঁধাই হল বইয়ের শরীরে অস্থিসংস্থানের মতো, সে-কাজটি পরম যত্নে, দক্ষতায় এবং চূড়ান্ত অস্বীকৃতিতে যাঁরা যুগ যুগ ধরে নিশ্চুপে করে এসেছেন, বাঁধানো বইয়ের ছাপাপৃষ্ঠায় তাঁদের উঠে আসাটা তো আরও আগেই হওয়ার কথা ছিল! প্রকাশিত হওয়ার পর তিনটি দশক অতিক্রান্ত, বইটি এখনও পথিকৃৎ একটি কাজ বলেই গণ্য হয়। এই তিন দশকে দপ্তরিপাড়ার হাল-হকিকত অনেকটাই পালটে গেছে, বদল এসেছে কাজের প্রকরণে ও প্রকৌশলে। বইটিকে তাই একটি সময়ানুগ চেহারা দেওয়া জরুরি ছিল। সে-কারণেই এই সংস্করণটিতে যুক্ত করা হয়েছে আজকের দপ্তরিপাড়া নিয়ে একটি নিবন্ধ এবং দপ্তরিপাড়ার পরিভাষা নামে একটি শব্দকোষ।\u003c\/span\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003eDaptariparar Diary \u003c\/h4\u003e\n\u003ch4\u003eAuthor : Afsar Ahmed\u003c\/h4\u003e\n\u003ch4\u003ePublisher : Pratikshan\u003c\/h4\u003e","brand":"Pratikshan","offers":[{"title":"Default Title","offer_id":44489523462306,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_530b3edc-0d58-4de0-b986-451565cdcf2f.png?v=1715242875"},{"product_id":"ananya-triptir-sandhane","title":"Ananya Triptir Sandhane","description":"\u003ch4\u003eছেলেবেলা থেকে মানুষের সেবায় জীবন অতিবাহিত করাই ছিল তৃপ্তি মিত্রের একমাত্র আকাঙ্খা। সচেতন শিল্পী হিসাবে কর্মের মাধ্যমে কিভাবে নিজেকে সম্পূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত করা যায়, কিভাবে মানুষের চেতনাকে জাগ্রত করা যায়-এই ভাবনা থেকেই তিনি গণনাট্যের সঙ্গে কাজ করা শুরু করেন। সেই সময় মূলত আদর্শকে সামনে রেখেই শিল্পীসত্তার উন্মোচন ঘটত, তৃপ্তি মিত্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নাট্যাভিনয় ও পরবর্তীকালে নাট্য-পরিচালনার মধ্যেও রয়েছে তাঁর সেই আদর্শের অনুরণন। একইভাবে তাঁর সাহিত্য সৃষ্টির মধ্যেও সেই প্রতিভার বিকাশ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সমাজের নানা স্তরের মানুষের সমকালীন জীবন সমস্যা তার লেখার বিষয় হয়ে উঠেছে বার বার। বিচিত্র কর্মকাণ্ডের পিছনে ছিল তাঁর লড়াকু জীবন, যে লড়াই শুরু হয়েছিল পরাধীন-ভারতবর্ষে।\u003c\/h4\u003e\n\u003ch4\u003eAnanya Triptir Sandhane\u003c\/h4\u003e\n\u003ch4\u003eNon-fiction\u003c\/h4\u003e\n\u003ch4\u003eBy: Tanaya Afroz\u003c\/h4\u003e\n\u003ch4\u003ePublisher : Doshor Publication\u003c\/h4\u003e","brand":"Doshor Publication","offers":[{"title":"Default Title","offer_id":45275497955490,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/cover_UXNJU7AJA.png?v=1739965378"},{"product_id":"dastangoi","title":"Dastangoi","description":"\u003ch4\u003eগল্প সর্বজনীন ও চিরন্তন। জোসেফ ক্যাম্পবেলের মোনোমিথ তত্ত্বে দেখা যায়, সব গল্পের মূল এক, যা বিভিন্ন সংস্কৃতিতে ভিন্নরূপে প্রকাশিত। মানবজাতির ইতিহাসে গল্প মানুষের আনন্দ, শিক্ষা ও ভাবনার প্রধান মাধ্যম। ঠাকুমার গল্প থেকে সুফিসাধুর আলাপ, গল্প সর্বদাই সময়, সংস্কৃতি ও ইতিহাসের ধারক। লিখিত সাহিত্যে গল্পের কথক-শ্রোতার শৈলী অক্ষুণ্ণ। গল্পকথন একটি শিল্প, যা বর্তমানে বিলুপ্তির পথে। ইউনেস্কো একে 'ইন্ট্যানজিবল হেরিটেজ' হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভার্চুয়াল যুগে গল্পকথনের ঐতিহ্য রক্ষা ও পুনরুজ্জীবনের গুরুত্ব অপরিসীম।\u003cbr\u003eএই বইটি গল্পের সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেছে। গল্পের বিবর্তন, তার শিল্পরূপ এবং আধুনিক যুগে এই ঐতিহ্যের পুনরুজ্জীবনের প্রয়াস নিয়ে বইটি গভীর বিশ্লেষণ করেছে। গল্প শুধু বিনোদন নয়, এটি মানুষের হৃদয়ের সংযোগ তৈরি করে, মানবিক উষ্ণতা ফিরিয়ে এনে এক নিবিড় সেতুবন্ধন গড়ে তোলে। আজকের বিচ্ছিন্ন পৃথিবীতে গল্প আমাদের মনন ও মনুষ্যত্বের সুরক্ষায় অপরিহার্য।\u003c\/h4\u003e\n\u003ch4\u003eDastangoi : Sahityaroop O shilpasaili\u003c\/h4\u003e\n\u003ch4\u003eBy : Suparna deb\u003c\/h4\u003e\n\u003ch4\u003ePublisher : Doshor Publication\u003c\/h4\u003e","brand":"Doshor Publication","offers":[{"title":"Default Title","offer_id":45275530461346,"sku":null,"price":550.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/cover_URWTXJGRR.png?v=1739971090"},{"product_id":"rabindranath-o-anannya","title":"Rabindranath O Anannya","description":"\u003ch3\u003eরবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের চিরসঙ্গী। তাঁর সাহিত্য ও চিত্রকলা আধুনিকতার পথপ্রদর্শক, যা আজও সমান প্রাসঙ্গিক। তাঁকে নতুন চোখে দেখার আকাঙ্ক্ষা থেকেই এই বইয়ের সৃষ্টি। এখানে স্থান পেয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত লেখার নবীকৃত রূপ, যা পরতে পরতে নতুন চিন্তার আলোয় সাজানো। লেখাগুলি কখনও সরাসরি, কখনও পরোক্ষভাবে রবীন্দ্রনাথকে ঘিরে, পাশাপাশি রয়েছে শিল্প ও সংস্কৃতি নিয়ে কিছু ভিন্ন ভাবনাও। সবকিছু মিলিয়ে এটি একটি মালার মতো, যার প্রতিটি লেখা রবীন্দ্রনাথের অপার উপস্থিতিকে নতুনভাবে অনুভব করার সুযোগ দেবে। পাঠকের মনে যদি কৌতূহল জাগে, তবে এ প্রয়াস সার্থক।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eRabindranath O Anannya\u003c\/h3\u003e\n\u003ch3\u003eNon-Fiction\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Sushovan Adhikari\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Doshor Publication\u003c\/h3\u003e","brand":"Doshor Publication","offers":[{"title":"Default Title","offer_id":45277391945890,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/cover_UBY2CGVDR.png?v=1740038490"},{"product_id":"bharati-patrika-probondhe-bidhrito-narir-atma-anneshan","title":"Bharati Patrika : Probondhe Bidhrito Narir Atma-Anneshan","description":"\u003ch3\u003eঊনবিংশ শতকের অন্যতম প্রভাবশালী পত্রিকা \"ভারতী\" (১৮৭৭-১৯২৬) বাংলা সাহিত্যে একটি উজ্জ্বল অধ্যায়। এর সাহিত্য-ভাণ্ডার সমৃদ্ধ হয়েছিল বাংলার খ্যাতনামা লেখকদের পাশাপাশি নারী লেখকদের রচনায়। তিনজন নারী-সম্পাদকের দক্ষ পরিচালনাও এই পত্রিকাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সমকালীন সংবাদপত্র সমাজের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাস বোঝার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ঊনবিংশ শতকের বাংলার নারী-মানসের বিবর্তন ও সমাজ-চিন্তার পরিবর্তন বিশ্লেষণ করতে গিয়ে লেখিকা \"ভারতী\" পত্রিকায় প্রকাশিত নারী-রচিত প্রবন্ধগুলিকে নির্বাচিত করেছেন। এই গ্রন্থে সে সময়কার নারীর রচনারীতি, চিন্তাধারা এবং সমাজ-মানসের পরিবর্তনের ছবিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।\u003c\/h3\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003ch3\u003eBharati Patrika : Probondhe Bidhrito Narir Atma-Anneshan\u003c\/h3\u003e\n\u003ch3\u003eNon-Fiction\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Susmita Banik\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Doshor Publication\u003c\/h3\u003e","brand":"Doshor Publication","offers":[{"title":"Default Title","offer_id":45277392961698,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/cover_UMDZ5YVUH.png?v=1740038780"},{"product_id":"aro-goyendapith","title":"Aro Ekbar Goyendapith","description":"\u003ch3\u003eবাস্তবের বিবিধ অপরাধ-কাহিনি এবং তার তদন্তপথের নানা চড়াই-উতরাইয়ের নেপথ্যকথা এই সিরিজকে করে তুলেছে জীবন এবং সময়ের এক বিশ্বস্ত দলিল। থ্রিলারধর্মী উপস্থাপনা এবং স্বাদু গদ্যের মিশেলে যা হয়ে উঠেছে আরও আকর্ষক। সিরিজের নবতম নিবেদন, 'আরও একবার গোয়েন্দাপীঠ'-ও ব্যতিক্রম নয়। অভিজ্ঞ আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের নির্মেদ লেখনীতে এই বইয়ে উঠে এসেছে সাতটি রোমহর্ষক মামলার টানটান আখ্যান।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eAro Ekbar Goyendapith\u003c\/h3\u003e\n\u003ch3\u003eRuddhashwas Satti tadantakantha \u003c\/h3\u003e\n\u003ch3\u003eNon-fiction\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Supratim Sarkar\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Ananda\u003c\/h3\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46597643600034,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_b51fc611-0acc-4898-990f-bece9d0f398c.png?v=1771322825"}],"url":"https:\/\/deybooks.com\/collections\/non-fiction.oembed?page=2","provider":"Dey Book Store","version":"1.0","type":"link"}