{"title":"Translation","description":"","products":[{"product_id":"bhushundi-ramayana","title":"Bhushundi Ramayana","description":"\u003cp\u003e\u003cstrong\u003eভাগবতের কৃষ্ণরাস বিবর্তিত হল রামরাসে। ১২০০-১৩০০ খ্রীষ্টাব্দে। সেই রামরাস সাধক অগ্রদাস, তুলসীদাস, জগদ্রামী, পৃথ্বীচন্দ্রের ভূষণ্ডী হয়ে ১৯০০ শতাব্দী অবধি বিভিন্ন সাধকের মনে মঞ্চ রচনা করে আর কাব্য রচনায় নিঃসৃত হয়। রামানন্দী সাধকদের সম্পর্ক এর সঙ্গে আসলেও, এই রামায়ণ তাদেরই- এমন নিশ্চয় করে বলা বা না বলা- সময়ের কথা। ১৯৭৫-এ ড. ভগবতীপ্রসাদ সিংহের হাত ধরে সংস্কৃতের পাণ্ডুলিপি সাধক গোষ্ঠীর চৌকাঠ পেরিয়ে প্রথম মুদ্রিত হয়। রামোপাসনায় সীতার বা শক্তির পরমতার এটি রামকেন্দ্রিক সাধনের প্রথম যুগের কথা। সেই সহজারূপী সীতা, রামশক্তির সর্বময়তা, ধীরে ধীরে কালীর সঙ্গে মিশে যায় পৃথ্বীচন্দ্রের ভূষণ্ডে। সূত্রধার সেই ভূষণ্ডী, ভুশুণ্ডি বা ভুশুণ্ড- সেই কাকই সর্বেসর্বা। কাকের কাকত্ব খুঁচিয়ে সাধকবরেণ্য করে তোলা ছিল কাকের গুরু ব্রহ্মার কাজ। সেই কাক আবার আমাদের মনের এক অবস্থা, যা এলে এই রামায়ণ- সাধনের অধিকারিত্ব জন্মাত (বা জন্মালে সে রাম পায়)। সীতা, যিনি রামের শক্তি- ব্রহ্মশক্তি, সেই শক্তিই স্বয়ং প্রেম, সহজ- সহজাত প্রেম, তাকে কেন্দ্র করে গড়ে ওঠা মধুরাদ্বৈত শাক্ত রাম\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eসম্প্রদায়ের এই আদিরামায়ণ।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e Bhushundi Ramayana\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e Introduction, Translation and Annotation \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/strong\u003e\u003cstrong style=\"font-size: 0.875rem;\" data-mce-style=\"font-size: 0.875rem;\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eAUTHOR : \u003cstrong data-mce-fragment=\"1\"\u003eAbirlal Gangopadhyay\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cb\u003ePUBLISHERS : Khasra Prakashani\u003c\/b\u003e\u003c\/p\u003e","brand":"Khasra Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":44241596252322,"sku":null,"price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_474d3fa0-f35c-442c-8fea-19c368da33a5.png?v=1711105965"},{"product_id":"jain-ramayana","title":"Jain Ramayana","description":"\u003cp\u003e\u003cstrong\u003eআদিকাল থেকেই রামের কাহিনি দেশের মানুষের কাছে জনপ্রিয়। পাণ্ডুলিপির আকারে বাল্মীকি তা রচনা করার আগেই। সম্ভবত জৈন কবি বিমলসূরীর হাতেই বাল্মীকির রামায়ণ প্রথম জৈন- রামায়ণ হয়ে ওঠে। তাঁর উদ্দেশ্যই ছিল জৈন ধর্ম প্রচারের জন্য এক নতুন রামকথা লেখা। প্রচলিত বাল্মীকি রামায়ণের অনেক অংশ নিয়েই তিনি প্রশ্ন তুলেছিলেন। জৈন রামায়ণে হিংসার পরিমাণ অনেকটাই কম। কাহিনিও অনেক আলাদা। বিমলসূরীর 'পউমচরিত' এর পরে কবি স্বয়ম্ভ 'পউমচরিউ' নামে জৈন রামায়ণ রচনা করেন। এই রামায়ণে পাঁচটি কাণ্ড। রাক্ষস ও বানর বংশের বিবরণ, সীতার ভাই ভামণ্ডলের আখ্যান, কল্যাণমালার কাহিনি, আসল সুগ্রীব-নকল সুগ্রীবের লড়াই, লক্ষ্মণের হাতে রাবণের মৃত্যু ইত্যাদি এই রামায়ণের অভিনব অংশ। সেই সঙ্গে রয়েছে জৈন ধর্ম ও দর্শন।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e Jain Ramayana\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eIntroduction, translation and annotation \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eAuthor :  Anwoy Gupta\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cb\u003ePUBLISHERS : Khasra Prakashani\u003c\/b\u003e\u003c\/p\u003e","brand":"Khasra Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":44241669521570,"sku":null,"price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_988ffabd-a372-4be1-8da0-6f75dc5eda6c.png?v=1711107491"},{"product_id":"atmagopane-lekна","title":"ATMAGOPANE LEKНА","description":"\u003ch4\u003eফিয়োদর দস্তইয়েভস্কির জ়াপিঙ্কি ইজ় পালিয়া-ইংরেজি অনুবাদে যা নোট্‌ট্স ফ্রম আন্ডারগ্রাউন্ড নামেই সমধিক পরিচিত-নভেলাটিকে আঁদ্রে জ়িদ দস্তইয়েভস্কির সৃজনকাজের 'মূলস্তম্ভ' বলে চিহ্নিত করেছিলেন। বস্তুত, পৃথিবীর অনেক সাহিতাবেত্তাই মনে করেছেন, এই কাজটিই দস্তইয়েভস্কির যাবতীয় উপন্যাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ; এবং অস্তিত্ববাদী সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য সৃষ্টি। এ এমনই অনন্য এক মনস্তাত্ত্বিক আখ্যান, যা পড়ার জন্য পাঠকের নিজেকে রীতিমতো প্রস্তুত করে নিতে হয়। আজ থেকে দু-দশকেরও আগে বাংলায় রুশ সাহিত্যের অগ্রণী অনুবাদক অরুণ সোম তাঁর দস্তইয়েভস্কি অনুবাদকর্মের শুরু এই উপন্যাসটি দিয়েই করতে চেয়েছিলেন। যাবতীয় অসম্পূর্ণতা আর অতৃপ্তির নিরসন করে অবশেষে তাঁর অনুবাদেই আত্মগোপনে লেখা পাঠকসমক্ষে এল, বাংলায় দস্তইয়েস্কি-চর্চার মাইলফলক হয়ে থাকতে।\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003eATMAGOPANE LEKНА\u003cbr\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\n\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003eAuthor : Fyodor Dostoevsky\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003ch4\u003e\u003cstrong\u003ePublisher : Pratikshan\u003c\/strong\u003e\u003c\/h4\u003e","brand":"Pratikshan","offers":[{"title":"Default Title","offer_id":44489545482402,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_515ce126-de1a-4299-b965-0c010a71c380.png?v=1715244291"},{"product_id":"sahasra-ek-pretranjani","title":"Sahasra-ek Pretranjani","description":"\u003ch3\u003eদ্যুমার গুণগ্রাহীদের সিংহভাগই অলৌকিক-কাহিনি ধারায় তাঁর অসামান্য সৃষ্টির বিষয়ে অনবগত। ১৮৪৬ সালে প্রকাশিত 'ওয়ান থাউজ্যান্ড অ্যান্ড ওয়ান ঘোস্টস' বইটি দ্যুমার লেখা একটি বিরলগোত্রের হরর উপন্যাস। অ্যান্থোলজি গোত্রের এই উপন্যাসটিতে অনেকগুলি কাহিনির একটি গুচ্ছ একসুতোয় বাঁধা পড়ে অনন্য এক কথামালা তৈরি করেছে, যার ছত্রে ছত্রে ফুটে উঠেছে আতঙ্ক, শিহরন, বিপ্লবোত্তর ফ্রান্সের পটভূমির চিত্র আর অতিলৌকিক জগতের আভাস। এই প্রথমবার বাংলায় ভাষান্তরিত হল দ্যুমার এই অনন্য উপন্যাসখানি।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eSahasra-ek Pretranjani\u003c\/h3\u003e\n\u003ch3\u003eWritten by Alexandre Dumas\u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated by Sanjukta Das\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Antareep\u003c\/h3\u003e","brand":"Antareep","offers":[{"title":"Default Title","offer_id":45131214258338,"sku":"","price":375.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_7dfb135c-63b4-46c5-85aa-3a3e10d3caef.png?v=1734335321"},{"product_id":"romak-kahini","title":"Romak Kahini","description":"\u003ch3\u003eএখানে নয়টি কাহিনির মধ্যে রোম শহর ও তার আশপাশের গ্রামের আশ্চর্য সব গল্প এক নিখুঁত দক্ষতায় তুলে ধরেছেন লেখিকা। কোনও গল্পে অভিবাসী একটি মেয়ের চোখ দিয়ে তাদের বেঁচে থাকা ও যন্ত্রণার কথা উঠে এসেছে। কোনও গল্পে রোম শহরের সেই দম্পতির কথা আমাদের সামনে এসেছে, যাঁদের আপাত নিস্তরঙ্গ জীবনপালটে গিয়েছিল একটা পার্টির পরে। আবার রোম শহরের সেই জনসাধারণের ব্যবহারের সিঁড়িটার গল্পও আছে যা সামনে এনে দিয়েছে নানারকম মানুষ ও তাদের বেঁচে থাকাকে। এ ছাড়াও অভিবাসী মানুষের বেঁচে থাকা ও যন্ত্রণা, তাদের জীবন যাপন, প্রেম, প্রেম হারানো, শহর ছেড়ে চলে যাওয়ার কষ্ট, শেষ হেমন্তের মতো এক মনখারাপ ফুটে উঠেছে গল্পের পাতায় পাতায়।\u003cbr\u003eএই বইয়ের গল্পগুলি অনেক মানুষের হয়েও কোথায় যেন তা আবার খুব ব্যক্তিগতও হয়ে ওঠে। এই গল্পগুলোতে রোম শহর ও তার মানুষগুলি যেন অন্যসব মহানগর ও তাঁর মানুষজনের বেঁচে থাকার দ্যোতক। সহজ কথায় গভীর জীবনের গল্পই বলা আছে 'রোমক কাহিনি'-তে।\u003c\/h3\u003e\n\u003ch3\u003eRomak Kahini\u003c\/h3\u003e\n\u003ch3\u003eJhumpa Lahiri\u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated by Smaranjit Chakraborty\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Ananda \u003c\/h3\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":45254162383010,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/cover_UE3SR7IDW.png?v=1739351065"},{"product_id":"narak-inferno","title":"Narak (inferno)","description":"\u003ch3\u003eদান্তের লা দিভিনা কম্মেদিয়া বা দিবা-মিলন বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ কীর্তির অন্যতম বলে গণ্য হয়।\u003cbr\u003eএখানে কবি তাঁর সমসাময়িক খ্রিস্টধর্মের বিশ্বাস অনুসারে পরলোকের তিন মণ্ডলের মধ্য দিয়ে তাঁর এক কাল্পনিক যাত্রা বর্ণনা করেছেন। পরলোকের বিবরণ ছাড়া এই দীর্ঘ কাব্য জুড়ে আছে ইহলোকের, বিশেষত তৎকালীন ইতালি ও ইউরোপের অন্যত্রের, সমাজ ও রাজনীতির প্রতিফলন।\u003cbr\u003eদিব্য-মিলন-এর গুরুত্ব কিন্তু কেবল ঐতিহাসিক নয়। কাব্যটিকে কালজয়ী করে রেখেছে দান্তের গভীর মানবিকতা এবং নির্মোহ ও যুক্তিভিত্তিক নীতিবোধ ও সমাজচেতনা, যা সব দেশে সব কালে প্রবলভাবে প্রাসঙ্গিক।\u003cbr\u003eমূল ইতালীয় থেকে নতুন করে এই বিশাল কাব্যের সম্পূর্ণ অনুবাদ করেছেন আলপনা ঘোষ। এই খণ্ডে আছে তার প্রথম অংশ, ইনফের্নো বা নরক। অনুবাদের সঙ্গে আছে পূর্ণাঙ্গ টীকা-ভাষ্য, ঐতিহাসিক এবং ব্যাখ্যামূলক ভূমিকা। দিব্য-মিলন-এর দ্বিতীয় অংশ শুদ্ধিলোক ২০২২ সালে প্রকাশিত।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eNarak (inferno)\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Dante Alighieri\u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated by Alpana  Ghosh\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Jadavpur University \u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e","brand":"Jadavpur University","offers":[{"title":"Default Title","offer_id":45375340675234,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_cd833740-73f9-49eb-9a4a-6608951bf33f.png?v=1743157277"},{"product_id":"shudhilok","title":"Shudhilok","description":"\u003ch3\u003eবিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ কীর্তির অন্যতম বলে গণ্য হয়। এখানে কবি তাঁর সমসাময়িক খ্রিস্টধর্মের বিশ্বাস অনুসারে পরলোকের তিন মণ্ডলের মধ্য দিয়ে তাঁর এক কাল্পনিক যাত্রা বর্ণনা করেছেন। পরলোকের বিবরণ ছাড়া এই দীর্ঘ কাব্য জুড়ে আছে ইহলোকের, বিশেষত তৎকালীন ইতালি ও ইউরোপের অন্যত্রের, সমাজ ও রাজনীতির প্রতিফলন।\u003cbr\u003eদিব্য-মিলন-এর গুরুত্ব কিন্তু কেবল ঐতিহাসিক নয়। কাব্যটিকে কালজয়ী করে রেখেছে দান্তের গভীর মানবিকতা এবং নির্মোহ ও যুক্তিভিত্তিক নীতিবোধ ও সমাজচেতনা, যা সব দেশে সব কালে প্রবলভাবে প্রাসঙ্গিক।\u003cbr\u003eমূল ইতালীয় থেকে নতুন করে এই বিশাল কাব্যের সম্পূর্ণ অনুবাদ করেছেন আলপনা ঘোষ। এই খণ্ডে আছে তার দ্বিতীয় অংশ, পুর্গাতোরিও বা শুদ্ধিলোক। অনুবাদের সঙ্গে আছে পূর্ণাঙ্গ টীকা-ভাষ্য, ঐতিহাসিক এবং ব্যাখ্যামূলক ভূমিকা। দিব্য-মিলন-এর প্রথম অংশ নরক ২০১৬ সালে প্রকাশিত।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eShudhilok\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Dante Alighieri\u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated by Alpana  Ghosh\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Jadavpur University \u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e","brand":"Jadavpur University","offers":[{"title":"Default Title","offer_id":45375370494114,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/7_6c309301-eadb-4dc6-a23d-0adb0348b88e.png?v=1743157434"},{"product_id":"manodarshan","title":"Manodarshan","description":"\u003ch3\u003eঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ কিংবা বিংশ শতাব্দীর গোড়ার দিকে যে বাঙালি পণ্ডিতগণ সংস্কৃত ভাষায় রচিত ধ্রুপদী ভারতীয় দর্শন মাতৃভাষায় আলোচনা করতেন, তারা অনেক ক্ষেত্রেই বাংলা ভাষায় টীকা ও তর্জমাগ্রন্থ রচনা করে দার্শনিক তত্ত্বসমূহ প্রকাশ করতেন। কিন্তু এই-সব গ্রন্থের ভাষা বাংলা হলেও তা সংস্কৃত এবং তৎসম শব্দে পূর্ণ ছিল। ফলে যে সব বাঙালি পাঠক সংস্কৃত জানতেন না, তাদের পক্ষে সেই ভাষা বোঝা যথেষ্ট কঠিন ছিল। তাই অনেকেই মনে করেন যে, এই-সব রচনাগুলি আজকের দিনের বাংলা হিসেবে কতটা গৃহীত হবে তা নিয়ে তর্কের অবকাশ আছে।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eManodarshan : Sarirbad O Tar Bikalpa\u003c\/h3\u003e\n\u003ch3\u003eEdited By Madhabendra Nath Mitra\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Jadavpur University \u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e","brand":"Jadavpur University","offers":[{"title":"Default Title","offer_id":45375380324514,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/3_84384320-8695-4f03-a9ab-fd40872a5a18.png?v=1743157527"},{"product_id":"samudratate-kafka-vol-1-2","title":"Samudratate Kafka","description":"\u003ch3\u003eপনেরো বছরের তামুরা কাফকা বাবার দেওয়া ইদিপাস-শাপ থেকে বাঁচতে টোকিও থেকে পালিয়ে রহস্যময় এক পুরোনো লাইব্রেরিতে আশ্রয় নেয়। একই সময় দেশের অন্যপ্রান্তে বিড়াল ভাষাবিদ বুড়ো নাকাতাও বেরিয়ে পড়ে রাস্তায়। দুজনের নিয়তি জড়িয়ে যায় অদ্ভুত এক সমান্তরাল জাদুবাস্তব রূপকল্পে।\u003c\/h3\u003e\n\u003ch3\u003eঅস্ত্র, বিচ্ছিন্ন হয়ে পড়া ঠেকাতে নানা চিহ্নের উপকরণ।\u003cbr\u003eপ্রথম খণ্ডের শেষে পনেরো বছরের তামুরা কাফকা ছিল কোওমুরা পাঠাগারে অতীতের অপেক্ষায়, আর বুড়ো নাকাতা পাড়ি দিয়েছিল অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে। দুজনের আপাত ভিন্ন পথের দুই ধারা বিজড়িত হয়ে চলল সেই অপর জগতের কিনারায়।\u003c\/h3\u003e\n\u003ch3\u003eSamudratate Kafka \u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated from the Japanese by Abhijit Mukherjee\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Jadavpur University \u003c\/h3\u003e","brand":"Jadavpur University","offers":[{"title":"Default Title","offer_id":45386080223394,"sku":"","price":650.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/Untitleddesign_8.png?v=1769673450"},{"product_id":"sesher-se-din","title":"Sesher se din","description":"\u003ch3\u003e১৯৯৯ এর ৩১-এ ডিসেম্বর। শেষের সে দিন সমাগত। নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী আর ক'ঘণ্টা পরেই জগতটা শেষ হতে চলেছে। শয়তানের অনুচরেরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, কেউ যেন আগেভাগে না পালাতে পারে। তাদেরই একজন এসেছে জর্জ আর সুফিয়ার বাড়ি। কি দেখল সেই অনুচর? পেদ্রুর গল্পটাই বা কি? তারই জবানি-তে শুনুন এদের অদ্ভুত শেষের সে দিন।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eSesher se din\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Rui Zink\u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated by Rita Ray\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Jadavpur university\u003c\/h3\u003e","brand":"Jadavpur University","offers":[{"title":"Default Title","offer_id":45413127323810,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/4_a6ffef1e-e13d-4fc8-8cc7-fa8c480fc255.png?v=1744277218"},{"product_id":"yudha-o-shanti-set-of-4-vol","title":"Yuddha O Shanti Set of 4 vol.","description":"\u003ch3\u003eYuddha O Shanti Set of 4 vol.\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Lev Tolstoy\u003c\/h3\u003e\n\u003ch3\u003eBengali Translation by Arun Som\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Sahitya Academi \u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e","brand":"Sahitya Academi","offers":[{"title":"Default Title","offer_id":45776437379234,"sku":null,"price":2000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/4_e93ad8dd-c4e6-4455-99c0-68f4a6a4ede8.png?v=1755850471"},{"product_id":"aporadh-o-shanti","title":"Aporadh O Shasti","description":"\u003ch3\u003eঅপরাধ ও শান্তি শুধু রুশ সাহিত্যের কেন, বিশ্ব সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি। উনবিংশ শতাব্দীর মধ্যভাগের জার আমলের সেন্ট পিটার্সবুর্গের অবক্ষয়ী পটভূমিকায় রচিত এই আলোড়নকারী ক্ল্যাসিক উপন্যাস যে কোনও সাহিত্যরসিকের আকর্ষণীয় বিষয়ে সমৃদ্ধ: একাধারে অপরাধ ও তার অনুসন্ধানের জটিল ও অভিনব কাহিনী, ঠাসবুননি মনস্তাত্ত্বিক উপন্যাস, ঈশ্বরের বিরুদ্ধে মানুষের চিরন্তন বিদ্রোহের মহানাটক। কাহিনীর নায়ক রাস্কোনিকস্ এক দ্বিধাবিভক্ত ব্যক্তিত্ব, মানসিকভাবে নির্যাতিত বুদ্ধিজীবী, যার উদ্দেশ্য ছিল একটি নিখুঁত অপরাধ সংগঠন করে তার মাধ্যমে নিজেকে অতিমানব রূপে প্রতিষ্ঠিত করা। উপন্যাসটি একটি পর্যায়ে প্রচণ্ড উত্তেজনাপূর্ণ রহস্যকাহিনীর আকার নিলেও এখানে লেখক যে কৌশলের আশ্রয় গ্রহণ করেছেন তা রহস্যকাহিনীর সম্পূর্ণ বিপরীত। মানুষের দুর্জোয় মনোজগৎ ও তার বিচিত্র অভিসন্ধির উন্মোচনের সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বিষয়-মানসিক যন্ত্রণা ভোগের মধ্য দিয়ে তার আত্মার মুক্তি, নৈতিক শুদ্ধি।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eAporadh O Shasti\u003c\/h3\u003e\n\u003ch3\u003eBengali translation by Arun Som of Fyodor\u003c\/h3\u003e\n\u003ch3\u003eDostoyevsky's Russian classic Prestuplente I nakazanie \u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Sahitya Academi \u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e","brand":"Sahitya Academi","offers":[{"title":"Default Title","offer_id":45791958368418,"sku":null,"price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/7_08beab70-84d3-4f49-bdcd-aaea024c8ca2.png?v=1756542951"},{"product_id":"yuganta","title":"Yuganta","description":"\u003ch3\u003eবিদায়ী ও আগামী যুগের অন্তবর্তী লগ্ন মহাভারত। এ মহাকাব্যটি আমাদের সাহিত্যে স্বতন্ত্র, নতুন এক নির্মিতি। এখানে ব্যক্তি মানুষের আশা-আকাঙ্ক্ষা, মানসিক যন্ত্রণা, নিরাশা সবই ফুটে উঠেছে। মানুষ ও তার ভাগ্য এক বিশাল সংসারচক্র বাঁধা। এই জীবনের সীমাবদ্ধতা মহাভারতে পরিষ্কার ও স্পষ্ট। এই সীমা অতিক্রম করা যায় এমন কোনো স্বপ্নের দেশের কথা মহাভারতে নেই। যুগান্ত গ্রন্থটিতে মহাভারতের চরিত্রগুলির নৈতিক উৎকর্ষ, মানবতা আবার একই সঙ্গে প্রচুর ভ্রান্তিকে বিশ্লেষণ করেছেন ইরাবতী কার্বে। তাঁর দৃষ্টিভঙ্গি ধর্মনিরপেক্ষ, বিজ্ঞানমনস্ক ও নৃতাত্ত্বিক। তিনি মহাকাব্যের সাহিত্যমূল্য সম্পর্কে সচেতন, বর্তমান ও অতীতের সমাজিক সমস্যা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। নিজের সময় ও প্রাচীন সময়ের মানুষের চাহিদার অভিঘাতে মহাভারতের সমাজ, ঘটনাবলি এবং চরিত্রগুলির এই বিশ্লেষণে রস ও সৌন্দর্য দুই-ই মেলে। এ শুধু সাহিত্যিক অনুসন্ধান নয়-এ আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের অন্বেষণ।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eYuganta\u003c\/h3\u003e\n\u003ch3\u003eBengali translation by Arundhati Bandyopadhyay of Irawati Karve's Yuganta, Sahitya Akademi Award-winning Marathi study of The Mahabharata, \u003cbr\u003e\n\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Sahitya Academi \u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e","brand":"Sahitya Academi","offers":[{"title":"Default Title","offer_id":45791967445154,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/4_da553076-bff6-44ec-800d-0e61fbaf3990.png?v=1756543788"},{"product_id":"rabindranath-thakur-proneeto-raktakarabi-red-oleanders-shotoborshe-potrika-path","title":"Rabindranath Thakur Proneeto Raktakarabi Red Oleanders: Shotoborshe Potrika-path","description":"\u003ch3\u003eরবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত 'রক্তকরবী' এবং তার ইংরেজি অনুবাদ 'Red Oleanders'- উভয়েরই প্রকাশ-শতবর্ষ ২০২৫-এ। বাঙালির সাংস্কৃতিক, বৌদ্ধিক, রাজনৈতিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী দুটি টেক্সটের প্রথম পত্রিকা-প্রকাশের এই অবিকল সংস্করণ আগ্রহী পাঠক ও গবেষকদের জন্য এক গুরুত্বপূর্ণ সংকলন।\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eRabindranath Thakur Proneeto Raktakarabi Red Oleanders: Shotoborshe\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePotrika-path\u003cbr\u003e\n\u003c\/h3\u003e\n\u003ch3\u003eEdited by Debangan Basu\u003c\/h3\u003e","brand":"Parchment","offers":[{"title":"Default Title","offer_id":46297441337506,"sku":null,"price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/4_a21a2d79-8cbf-432a-ab0c-853e75241ef6.png?v=1762848592"},{"product_id":"ain-i-akbari","title":"Ain-I-Akbari","description":"\u003ch3\u003e'আইন-ই-আকবরি' মূলত 'আকবরনামা' গ্রন্থের অংশ। এটিই প্রথম পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ। মুঘল বাদশাহ আকবরের নির্দেশানুযায়ী তাঁর অন্যতম সুহৃদ তথা বিশ্বস্ত আধিকারিক আবুল ফজল অগুনতি নথি এবং তথ্যের সহায়তা নিয়ে এই সুবিশাল গ্রন্থ রচনা করেন। শত শত প্রশ্নের উত্তর মিলবে 'আইন-ই-আকবরি'র প্রথম খণ্ডে। গবেষক, ছাত্রছাত্রী, ইতিহাসপ্রিয় সাধারণ পাঠকের কাছে এই গ্রন্থ সব দিক দিয়েই তুলনাহীন।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eAIN-I-AKBARI by Abul Fazl Alami \u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated from the Original Persian by H. Blochmann MA\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Ananda \u003c\/h3\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46597741052066,"sku":null,"price":2000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/6_6612f2ed-a4b4-44ea-aa42-9aaebdc93a08.png?v=1771334070"},{"product_id":"the-curious-casebook-of-inspector-hanshichi-1","title":"The Curious Casebook of Inspector Hanshichi - 2","description":"\u003ch3\u003eকিদো ওকামোতো (১৮৭২-১৯৩৯) ছিলেন আধুনিক জাপানের গোয়েন্দা সাহিত্যের অগ্রদূত ও একাধারে নাট্যকার, ঔপন্যাসিক এবং সাংবাদিক। তাঁর লেখা 'হানসিচি তোরিমোনোডো' (Hanshichi Torimono-cho) ধারাবাহিক গল্পসমূহে এদো যুগের জাপান জীবন্ত হয়ে ওঠে রহস্য, ইতিহাস ও মানবমনের সূক্ষ্ম বিশ্লেষণের মধ্য দিয়ে। কিদো গোয়েন্দা কাহিনিকে শিল্পরূপে রূপান্তরিত করেন- যেখানে যুক্তি ও কল্পনা মিলেমিশে এক অনন্য রস সৃষ্টি করেছে। নাট্যজগতে 'শুজেনজি মনোগাতারি' এবং 'বানচো সরায়াশিকি'-র মতো ক্লাসিক তাঁর অসামান্য সৃজনীশক্তির সাক্ষ্য বহন করে।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eThe Curious Casebook of Inspector Hanshichi - 2\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Kido Okamoto\u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated by Partha Dey \u0026amp; Anirban Bhattacharjee  \u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublished by Patrapath Prakashani\u003c\/h3\u003e","brand":"Patrapath Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":46609944608930,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_dccea9c9-9ca7-4e5a-80ba-f06d22e77aff.png?v=1771584170"},{"product_id":"the-curious-casebook-of-inspector-hanshichi-2","title":"The Curious Casebook of Inspector Hanshichi - 1","description":"\u003ch3\u003eএদো\u003cbr\u003eশহর- লণ্ঠনের মৃদু আলো, দীর্ঘ ও কম্পমান ছায়া, অসহ্য অশান্তির রেশ ছড়িয়ে রয়েছে চতুর্দিকে। সেই অন্ধকার ভেদ করে হাঁটেন ইনস্পেকটর হানসিচি। তলোয়ার নয়, তীক্ষ্ণ বুদ্ধি তাঁর অস্ত্র: ভয় নয়, সত্যই তাঁর পথপ্রদর্শক।\u003cbr\u003eমানুষের লোভ, প্রেম, ভয়, গোপন ক্ষত এসবের ভেতরেই তিনি খুঁজে পান অপরাধের আসল মুখ। প্রতিটি রাস্তা, প্রতিটি ছায়া, প্রতিটি নিঃশব্দ মুহূর্ত যেন তাঁকে অদৃশ্য রহস্যের দিকে হাতছানি দিয়ে ডাকে। এই কাহিনিগুলি সেই যাত্রারই অনুরণন, অপরাধের অন্ধকারে ভেসে ওঠা আলোর ক্ষীণ রেখা ও ছায়ার ভিতরে সত্যের আত্মপ্রকাশ। পুরনো জাপানের আবহে মোড়া এক কাব্যিক রহস্যজগৎ, যেখানে প্রতিটি প্রশ্নই এক নতুন দরজা, আর প্রতিটি দরজার ওপারে অপেক্ষা করে আছে একরাশ চমক।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eThe Curious Casebook of Inspector Hanshichi -1\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Kido Okamoto\u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated by Partha Dey \u0026amp; Anirban Bhattacharjee  \u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublished by Patrapath Prakashani\u003c\/h3\u003e","brand":"Patrapath Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":47046302990498,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/7_456e4f5a-7b43-4de9-bd33-41c5d9f467fe.png?v=1776344134"},{"product_id":"kaiki","title":"Kaiki","description":"\u003ch3\u003eঅন্ধকার সবসময় নিঃশব্দেই এগিয়ে আসে। কিদো ওকামোতো'র গল্পে সেই নিঃশব্দ অন্ধকারেরই বসতি যেখানে দৈনন্দিন জীবনের আড়ালে লুকিয়ে থাকে অজানা আতঙ্ক, অদৃশ্য উপস্থিতি, আর ব্যাখ্যাতীত রহস্য। এক পা-ওয়ালা ছায়ামূর্তি, অভিশপ্ত বস্তু, কিংবা অচেনা কোনো দৃষ্টি-সবকিছুই যেন ধীরে ধীরে বাস্তবতাকে গ্রাস করে। এই সংকলন ভয়ের চেয়েও বেশি অদ্ভুত। এ এক অস্বস্তির দীর্ঘ ছায়া, যা গল্প শেষ হওয়ার পরেও আপনার পিছু ছাড়ে না। অদ্ভুতুড়ে এই জগতে প্রবেশের আগে একবার ভেবে নিন, আপনি সত্যিই তৈরি তো?\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eKaiki\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Kido Okamoto\u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated by Anirban Bhattacharjee  \u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublished by Patrapath Prakashani\u003c\/h3\u003e","brand":"Patrapath Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":47049920839842,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/8_4cb3dfb5-ed41-48ab-ae9c-7f598398f829.png?v=1776344537"},{"product_id":"bagh-brahma-khela","title":"Bagh Brahma Khela","description":"\u003ch3\u003eপিঙ্ক ফ্লয়েড-এর আদিপুরুষ সিড ব্যারেটের শানে পাওয়া গেছে অজানা উড়ন্ত বস্তুর সঙ্কেত। অন্যত্র, অভিশপ্ত এক 'ভূতের বাড়ি', পোষ্য হিসেবে রাখা এক বন্দি বাঘের ঠিকানা। ব্রহ্ম ঠাকুর এবং এরিক দত্ত, এবারে জড়িয়ে পড়েছেন এক দো-নলা রহস্যের দু-মুখো অ্যাডভেঞ্চারে!\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eBagh Brahma Khela\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Rupam Islam\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublished by Ananda \u003c\/h3\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":47051864244386,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_08712c21-d1a4-44ea-b803-0dcf4b897384.png?v=1776344832"},{"product_id":"jiboner-kotha-bolite-byakul-part-i","title":"Jiboner Kotha Bolite Byakul (Part-I)","description":"\u003ch3\u003eবর্তমান প্রথম খণ্ডে রয়েছে Vivir para contarla-র প্রথম চারটি অধ্যায়। টীকা ও প্রাসঙ্গিক ছবির সমারোহে এই উপস্থাপনা পাঠককে দেবে ভিন্ন পাঠ-অভিজ্ঞতা। জীবনের কোন বাস্তব ঘটনাগুলি কীভাবে একজন লেখকের রচনায় উঠে আসে, কীভাবে চরিত্র নির্মিত হয়, তা আবিষ্কারে ধরা পড়বে পাঠের অন্য স্তর। জানা যাবে এমন সব অনুভূতি আর ঘটনা, মুহুর্তের কথা, যা কোনও জীবনীকারের পক্ষে বলা সম্ভব নয়। খোঁজ মিলবে লাতিন সমাজ রাজনীতির দুনিয়ার আর এক শিল্পীর বিবিধ প্রতিকূলতা এড়িয়ে মহীরুহে পরিণত হবার সকাল বেলার পথ।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eJiboner Kotha Bolite Byakul (Part-I)\u003c\/h3\u003e\n\u003ch3\u003eAutobiography of Gabriel Jose Garcia marquez\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublished by Brainfever\u003c\/h3\u003e","brand":"Brainfever","offers":[{"title":"Default Title","offer_id":47053310918818,"sku":null,"price":550.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/4_8b1e2903-6585-46bb-9315-0d90bbee4567.png?v=1776345744"},{"product_id":"latvia-r-peter","title":"Latvia-r Peter","description":"\u003ch3\u003eইন্টারপোল থেকে বার্তা এল, কুখ্যাত ল্যাটভিয়ার পিটার আসছে প্যারিসে। খবর পেয়েই কমিস্যের মেগ্রে ছুটলেন স্টেশনে পাকড়াও করতে। কিন্তু স্টেশনে মিলল যার মৃতদেহ সে-ই কি পিটার? তাহলে পাশ কাটিয়ে গেল কে? আলিশান হোটেলের ভিতর ঘনিয়ে আছে কোন রহস্য? মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে গভীর জ্ঞান, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি আর অব্যর্থ অনুমান ক্ষমতায় ভর করে ঈর্ষা, ভালোবাসার জটিল রাস্তায় কোন সত্যের মুখোমুখি এসে দাঁড়াবেন মেগ্রে? যে বুলেট প্রাণ কেড়ে নিল বন্ধুর, মেগ্রে কি পারবেন তা এড়াতে, নাকি প্রতিশোধে দ্বিগুণ হয়ে জ্বলে উঠবেন।\u003c\/h3\u003e\n\u003ch3\u003eLatvia-r Peter\u003cbr\u003e\n\u003c\/h3\u003e\n\u003ch3\u003eBengali translation of the novel 'Pietr-le-Letton' \u003c\/h3\u003e\n\u003ch3\u003ewritten by Georges Simenon\u003cbr\u003e\n\u003c\/h3\u003e\n\u003ch3\u003eTranslated by Aroop Mandal\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublished by  Brainfever\u003c\/h3\u003e","brand":"Brainfever","offers":[{"title":"Default Title","offer_id":47183554281634,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/2_66f0e286-bab0-4991-ac19-8fea27925d45.png?v=1776682211"}],"url":"https:\/\/deybooks.com\/collections\/translation-1.oembed?page=2","provider":"Dey Book Store","version":"1.0","type":"link"}