{"product_id":"basantak","title":"Basantak","description":"\u003ch3\u003eবসন্তক ত্রিশ বছর আগেও পড়েছি, এবারও পড়লাম। এর মধ্যে কোথাও মহৎ জীবন-দর্শন নেই, আদর্শ সাংবাদিকতার নিদর্শনও অনুপস্থিত। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের একটি ধনাঢ্য পরিবারের দৃষ্টিকোণ থেকে সমকালীন সমাজকে দেখানো হয়েছে।\u003cbr\u003eক্যালকাটা কর্পোরেশন পলিটিক্সের আদিপর্ব বুঝতে হলে বসন্তক পড়তে হবে। বসন্তক সম্পাদকদের পেশাগত পরিচয় হল, তাঁরা প্রধানত পুর-রাজনীতির দলাদলির অন্যতম নায়ক। এখনকার মতো তখনকার দিনেও পুর-রাজনীতিতে সক্রিয় অংশ নিলে নিজেদের বিষয় সম্পত্তির ওপর ধার্য ট্যাক্স কমানো যেত, বাড়ির পাশে কলের জল, গ্যাসের আলো এবং ঘোড়ার আস্তাবলের ব্যবস্থা করা সহজসাধ্য হত। এ ব্যাপারে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অবশ্য সবাইকে টেক্কা দিয়েছিলেন। হ্যারিসন সাহেব মেয়র। তিনি বেঁচে থাকতেই তাঁর নামে হ্যারিসন রোড যাতে হয় তজ্জন্য উদ্যোগ নিয়েছিলেন ব্যানার্জিসাহেব।\u003cbr\u003eবসন্তকে প্রকাশিত কার্টুনগুলির গুরুত্ব খুব। ইংলিশম্যান, ফ্রেন্ডস অব ইন্ডিয়া প্রচুর ভারতবিরোধী কার্টুন ইংল্যান্ড থেকে এনে ছাপত। ভারতীয় পাঠক এতে রাগে ফুঁসতো, কিন্তু নিজেদের হাতে ভালো পত্রিকা নেই, যা ছিল তাতে কার্টুন থাকতো না। ভারতীয় পাঠক অসহায়ভাবে অপমান সহ্য করতেন। বসন্তক-সামান্য হলেও-সেই ক্ষতে প্রলেপ দিয়েছে।\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eBasantak\u003cbr\u003e\n\u003c\/h3\u003e\n\u003ch3\u003eA Collection of Bengali Cartoon Journals\u003cbr\u003e\n\u003c\/h3\u003e\n\u003ch3\u003e1st year-2nd year\u003cbr\u003e\n\u003c\/h3\u003e\n\u003ch3\u003eCollected and annotated by Chandi Lahiri \u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublished by New Age\u003c\/h3\u003e","brand":"New Age","offers":[{"title":"Default Title","offer_id":47466043801762,"sku":null,"price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/bookpage_4.png?v=1784799196","url":"https:\/\/deybooks.com\/products\/basantak","provider":"Dey Book Store","version":"1.0","type":"link"}