{"product_id":"khawto","title":"Khawto","description":"\u003ch3\u003eমানভী বাজওয়া চ্যাটার্জী- পাঞ্জাবি তেজ এবং বাঙালি মেধার এক অসাধারণ মিশ্রণ। শুধু একজন দুর্ধর্ষ আইপিএস অফিসারই নয়, সে হলো অপরাধীর বিভীষিকা। তীক্ষ্ণ বুদ্ধি আর অদম্য সাহস তার হাতিয়ার। নিজের জীবন বাজি রেখেও সে অপরাধীকে টেনে আনে সন্ধানী আলোর নিচে। কিন্তু এই অকুতোভয় অফিসারের জীবনের একটি দিক গভীর অন্ধকারে ঢাকা। যে ব্যক্তিগত ট্রট্র্যাজেডি তাকে গত দু'বছর ধরে মানসিকভাবে বিপর্যন্ত করে রেখেছে, তা যেন তার পেশাগত জীবনকেও গ্রাস করতে শুরু করেছে।\u003cbr\u003eএই সময়েই রাঁচির বুকে ঘটে গেল এক শীতল, হাই-প্রোফাইল খুন।\u003cbr\u003eঝাড়খণ্ডের নামী শিল্পপতি আশুতোষ চৌহানের ছেলে, সাগর চৌহান, এক শীতের রাতে রহস্যজনকভাবে খুন হয় নিজের বাড়ির দোরগোড়ায়। মুখ্যমন্ত্রীর চাপ, প্রশাসনের তোলপাড় - এই চরম পরিস্থিতিতে দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে ডাক পড়ে এসপি মানভী বাজওয়া চ্যাটার্জীর। মানভী ঝাঁপিয়ে পড়ে এই চ্যালেঞ্জের মুখে। তদন্তের প্রতিটি ধাপে খুলতে থাকে একটার পর একটা বন্ধ রহস্যের কপাট। গয়া থেকে রাজস্থানের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছুটতে থাকে মানভী ও তার টিম। সাহস আর ক্ষুরধার বুদ্ধিতে তারা মোকাবিলা করে একের পর এক ভয়াবহ চ্যালেঞ্জের।\u003cbr\u003eকিন্তু এর মধ্যেই মানভীর বহু পুরনো, কালো অতীত যেন এক লম্বা ছায়া ফেলতে শুরু করে তার বর্তমান তদন্তের ওপর।\u003cbr\u003eএই খুন কি শুধুই একটি বাবসায়িক সংঘাত, নাকি এর সংযোগ আছে মানভীর ব্যক্তিগত ট্র্যাজেডির সঙ্গে?\u003cbr\u003eদীর্ঘ দু'বছরের অন্ধকার কি এবার আলো দেখবে, নাকি মানভীর অতীতই হয়ে উঠবে এই মামলার সবচেয়ে বিপজ্জনক 'গুপ্ত রহস্য'?\u003c\/h3\u003e\n\u003ch3\u003e\u003c\/h3\u003e\n\u003ch3\u003eKhawto\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Soumitri Shankar Ghosh\u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublished by Book Look\u003c\/h3\u003e","brand":"Book Look","offers":[{"title":"Default Title","offer_id":47619256680610,"sku":null,"price":299.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_c0f77595-0b65-4d0f-a1e2-07d8d79e352d.png?v=1788440657","url":"https:\/\/deybooks.com\/products\/khawto","provider":"Dey Book Store","version":"1.0","type":"link"}