{"product_id":"maiharnama","title":"Maiharnama","description":"\u003ch3\u003eব্রিটিশ ভারতবর্ষে বিন্ধ্যপর্বতের পাদদেশে মাইহার রাজ্য আয়তনে অতি ক্ষুদ্র। সবুজের সমারোহে ১৯১৮ সালে আলাউদ্দিন খাঁর মাইহারে প্রথম পদার্পণ। প্রথম 'রাজদর্শন' খুব একটা সুখকর হয়নি কিন্তু দরবারে থাকা সমস্ত বাদ্যযন্ত্রে তাঁর পারদর্শিতা দেখে মহারাজ গুরু হিসাবে বরণ করেন। উস্তাদ আলাউদ্দিন খাঁ মাইহারে যাওয়ার কিছু দিন পরে সেখানে প্লেগ মহামারীর আকার নেয়। বহু শিশু অনাথ হয়ে পড়ে। মহারাজ ব্রিজনাথ সিং উস্তাদ আলাউদ্দিন খাঁকে বলেন অনাথ শিশুদের নিয়ে একটি 'ব্যান্ড' তৈরি করার জন্য। উস্তাদ আলাউদ্দিন খাঁ সৃষ্ট বাদ্যবৃন্দে, কলাকুশলী হিসাবে যাদের পেয়েছিলেন তারা নিতান্তই অজ্ঞ, বেশিরভাগ অনাথ কিশোর-কিশোরী। সংগীত সম্পর্কে তাদের প্রাথমিক ধারনাও ছিল না। বর্তমানে মাইহার ব্যান্ডের দেখভাল করেন মধ্যপ্রদেশ সরকার। শূন্য পদে দু-একজন নতুন শিল্পী মাইহার মিউজিক কলেজ থেকে নিয়োগ করা হয়েছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আবার সব বাদ্যযন্ত্রের শিল্পী পাওয়াও কঠিন। আলাউদ্দিন খাঁর সৃষ্টি করা বাদ্যযন্ত্রগুলির অনেকগুলিই (নলতরঙ্গ ও সেতার-ব্যাঞ্জো ছাড়া) অভিজ্ঞ শিল্পীর অভাবে নিশ্চুপ।\u003c\/h3\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003ch3\u003eMaiharnama\u003c\/h3\u003e\n\u003ch3\u003eby Kaushik Bandyopadhyay \u003c\/h3\u003e\n\u003ch3\u003ePublisher : Lyriqal Books\u003c\/h3\u003e","brand":"Lyriqal Books","offers":[{"title":"Default Title","offer_id":47404626215074,"sku":null,"price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0627\/3738\/3586\/files\/1_583d89e3-b967-485a-a927-74436d88689f.png?v=1783329646","url":"https:\/\/deybooks.com\/products\/maiharnama","provider":"Dey Book Store","version":"1.0","type":"link"}