1
/
of
7
Bichitropotro Granthana Vibhaga
Bon-Jongoler Golpo & Lady Vampire Rashmoni
Bon-Jongoler Golpo & Lady Vampire Rashmoni
Regular price
Rs. 430.00
Regular price
Sale price
Rs. 430.00
Unit price
/
per
Taxes included.
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
বনজ্যোৎস্নার সবুজ অন্ধকার-
এমন সুন্দর বর্ণনা সাহিত্যে খুব কমই ব্যবহৃত হয়েছে। বাঙালি পাঠকমাত্রেই জানা, এ-কথার আবিষ্কর্তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জঙ্গলকে যিনি উপলব্ধি করতেন, প্রতিটি মুহূর্তে সবুজ-ঘেরা বন-জঙ্গলের আদিমতা ওঁর কাছে ধরা দিত এক অনন্য মাত্রায়। জঙ্গলের নৈঃশব্দ, গাছ-গাছালি, পাখ-পাখালি থেকে শুরু করে জ্যোৎস্না আলোয় ভরা জঙ্গলের রূপে বিভোর বিভূতিভূষণ উপাসকের দৃষ্টিভঙ্গি থেকেই অনুভব করেছেন বন-জঙ্গলকে। ওঁর অসংখ্য ছোটগল্পের মূল পটভূমি স্বদেশের বিভিন্ন বন-জঙ্গল। এই গ্রন্থে সেই সব ছোটগল্পই একজায়গায় সংকলিত হ'ল।
একসময়ের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক বাণী রায়ের সৃষ্ট চরিত্র রাসমণি। লেখিকার কথায় 'লেডি ভ্যাম্পায়ার'। এই সিরিজের মাত্র তিনটি বড় গল্প লেখেন লেখিকা। কাহিনীর পরতে-পরতে ভয়, গা-ছমছমে বর্ণনা এবং হাড়-হিম করা রাসমণির কীর্তি সব বয়েসী পাঠকের কাছেই এক অন্য আকর্ষণ। দীর্ঘকাল ধরে দুষ্প্রাপ্য এই সিরিজের তিনটি কাহিনীই দু'মলাটে গ্রন্থবদ্ধ করে প্রকাশিত হ'ল 'লেডি ভ্যাম্পায়ার রাসমণি'। সঙ্গে চমৎকার সব অলংকরণ!
Bon-Jongoler Golpo & Lady Vampire Rashmoni
by Bibhutibhushan Bandyopadhyay & Bani Ray
Publisher : Bichitropotro
Share
