Skip to product information
1 of 3

Patralekha

Chitra-bhaskarjyer Aschorjyo Kahini

Chitra-bhaskarjyer Aschorjyo Kahini

Regular price Rs. 750.00
Regular price Sale price Rs. 750.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.


যে কোনও শিল্পকীর্তির সঙ্গে কিছু ঘটনা জড়িয়ে থাকে। সেইসব ঘটনা যেমন সৃষ্টিকা কারণ বা উৎসের সঙ্গে সম্পর্কিত তেমনই। সেগুলির সম্পর্ক দেখা যায় শিল্পবস্তুটি নির্মাণের পর সেটির অবস্থা, মালিকানা, হাতবদলের পদ্ধতি ইত্যাদি বিষয়ের সঙ্গে তাছাড়া শিল্পকৃতি সৃষ্টির সময়ে শিল্পীর মানসিক অবস্থা, ইচ্ছা, অভীপ্সা ইত্যাদি কখনও চমকপ্রদ কাহিনির সন্ধান দেয়। এইসব নিয়েই গড়ে ওঠে 'স্টোরি অফ আর্ট' এবং 'স্টোরি ইন আর্ট'। এগুলির সবটুকুই শিল্পের ইতিহাসের গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অঙ্গ। প্রাচীন থেকে প্রাগাধুনিক-ভারতবর্ষ ও পাশ্চাত্যের শিল্প-ইতিহাসের পাতায় ছড়িয়ে থাকা তেমন পঞ্চাশটি নিদর্শন বেছে নিয়ে সাজানো হয়েছে এই সংকলন। এখানকার প্রতিটি ঘটনা কোথাও রোমাঞ্চকর, কোথাও বা বিষাদময়; আবার কোনওটি নেহাতই মজার। শিল্পকলার এই বিচিত্র যাত্রাপথ পাঠকের সামনে আবারও প্রমাণা করবে যে, বাস্তব অনেক সময় কল্পনার চেয়েও বেশি বিস্ময়কর।



Chitra-bhaskarjyer Aschorjyo Kahini

by Prasanjit Dasgupta

Publisher : Patralekha

View full details