Skip to product information
1 of 4

Dey Book Store

Desh Kaal Vol. 1

Desh Kaal Vol. 1

Regular price Rs. 810.00
Regular price Rs. 900.00 Sale price Rs. 810.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

কালখণ্ড ১৮৩৫ থেকে ১৮৬৭। স্থান বঙ্গভূমি- দেশ। ১৮৩৫ সালে হুগলি জেলার ফুলুই গ্রাম থেকে শিবচরণ নদীপথে কাশী যাত্রা করলেন- সেখানে তাঁর একমাত্র পুত্র বিমলাচরণ আয়ুর্বেদ শিক্ষারত। কামারপুকুরের কিশোর গদাধর কালো মেঘের বুকে উড়ন্ত বলাকা দেখে অসীমের ভাবে অচৈতন্য।
ভিষক বিমলা জমিদার নৃসিংহ নারায়ণের পুত্রকে কঠিন অবস্থা থেকে বাঁচিয়ে তোলেন। ফুলুই গ্রামের দুষ্ট জমিদার বিমলার অনুপস্থিতিতে তার স্ত্রীকে ধরে আনবার জন্য তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। স্ত্রী ও নাজাকৎ মারা যায়, কিন্তু ছয় বছরের ছেলে পুরুষোত্তম কি হারিয়ে গেল?
গদাধর এল কলকাতায়। পুরুকেও দেখা গেল এক নিঃসন্তান দম্পতির গৃহে পালিত হয়ে হিন্দু কলেজে পড়তে। মেডিক্যাল কলেজে হাসপাতালও হয়েছে।
অ্যালোপ্যাথি চিকিৎসার প্রসার ও হোমিয়োপ্যাথি চিকিৎসার শুরু। বিধবাবিবাহ, সিপাহি বিদ্রোহ ও নীল বিদ্রোহে জনজীবন বিপর্যস্ত।
কালের এই প্রবাহে বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, দীনবন্ধু মিত্র, জেমস লং, কালীপ্রসন্ন, হরিশ মুখার্জি, মধুসূদন, বঙ্কিমচন্দ্র প্রমুখ কাহিনীর মাঝে এসেছেন। প্রকৃতপক্ষে এই উপন্যাস মধ্য উনবিংশ শতকের দেশ ও সমাজের এক চলমান কথাচিত্র।



Desh Kaal Vol. 1

A Bengali Novel by Ashoke Chaudhuri

Publisher - Dey Book Store

ISBN: 978-81-687518-7-3

View full details