1
/
of
4
Ananda Publishers
Hadish
Hadish
Regular price
Rs. 700.00
Regular price
Sale price
Rs. 700.00
Unit price
/
per
Taxes included.
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
জানালের ভঙ্গিতে লেখা এ কাহিনির কথক লেখক স্বয়ং, ঝুম্পা এমন এক নারী, মিনি পৃথিবীতে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। স্থবিরতা ও গতির মধ্যে, আপন করে নেওয়ার আকালঙ্কা এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরিতে অস্বীকৃতির মধ্যে তিনি দোদুল্যমান। যে শহরকে তিনি নিজের বাড়ি বলেন, তা তাঁর সঙ্গী এবং কথোপকথনের মাধ্যম হিসেবে কাজ করে। তাঁর বাড়ির চারপাশের রাস্তা, পার্ক, চত্বর, জাদুঘর এবং কফি বারে ঘুরে বেড়ানোর সময় তিনি নিজেকে কম একা অনুভব করেন। আমরা তাঁকে অনুসরণ করে পৌঁছে যাই সেই সুইমিং পুলে যেখানে তিনি প্রায়ই যান, এবং সেই ট্রেন স্টেশনে যেখান থেকে তিনি তাঁর মায়ের কাছে পৌঁছন। তাঁর মা, স্বামীর অকালমৃত্যুর পর নিজের একাকিত্বের জালে জড়িয়ে আছেন। তাঁর চলার পথে সঙ্গী হয় কত মানুষ তাঁর সহকর্মী, সাধারণ পরিচিতজন এবং 'সে'। যে তাঁর অতীত জীবনের ছায়া, ঘনিষ্ঠ সঙ্গী, সে অন্য নারীর সঙ্গে সংসার করে এখন। সেই বন্ধু তাঁকে সান্ত্বনা দেয়, মায়ায় আবদ্ধ রাখে এবং একই সঙ্গে বিচলিতও
করে।
অবশেষে একদিন সমুদ্রের ধারে, সূর্যের প্রাণবন্ত উচ্চতায় অভিভূত ও পুনরুজ্জীবিত হয়ে তাঁর এই 'সম্পর্ক' নিয়ে দৃষ্টিভঙ্গি হঠাৎ বদলে যায়। এই কাহিনির কথক, পুরনো জীবন, বাসস্থান, শহর ছেড়ে এগিয়ে যায় অন্য জীবনের সন্ধানে।
Hadish
Novel
by Jhumpa Lahiri
Translated by Smaranjit Chakraborty
Publisher : Ananda
Share
