1
/
of
3
Shalidhan
Hulki Pskhir Daak
Hulki Pskhir Daak
Regular price
Rs. 449.00
Regular price
Rs. 449.00
Sale price
Rs. 449.00
Unit price
/
per
Taxes included.
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
আসুন, মেগালিথ অভিযানের জাদু পরিসর থেকে টেরাকোটার হীনমন্যযান হয়ে পৌঁছনো যাক রাঢ়ের আদিমপুরাণ অথবা সরাসরি তার আঁতুড়নামায়। যেথা ট্রাওয়েলের ডগায় উঠে আসা তাম্রযুগের খোলামকুচি; যেথা ছলনের হাতিঘোড়া আঁকড়ে রাখেন খোদ বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর। আড়ালে-আবডালে যেথা ফাঁদ পেতে রয় স্মাগলার, মূর্তিচোর; আঁধারমাণিক যেথা আলগোছে ছোঁয় ত্রয়োবিংশতি তীর্থঙ্করের পাদপদ্ম। লালমাটির এমনই মহিমা যে রসকষহীন প্রবন্ধ লিখতে বসেও কলম থেকে বেরিয়ে আসে জাঁর-ডিফাইং লেখাপত্তর। কেন? আরে বাবা যে মাটির শিকড় গাঁথা চাঁড়ালি বিবির লোকগানে, যে মাটির গর্ভে ফোটে মহাপ্রাণের বেনোফুল, সে মাটিতে কি আর সরলরেখায় আঁক কাটা যায়? অসুর সাম্রাজ্যের পতন থেকে তিন ডাকাতের দাস্তান, অখণ্ড বাংলার প্রথম সভ্যতা থেকে বৌদ্ধ -জৈনযুগের অবসান, 'হুদ্ধিপাখির ডাক' এমনই এক ধাঁধার নাম যে শিং বোঙার শিয়াকুলে খুঁজে মরে বজ্রতারার ছড়া, যে ঢেউ-খেলানো গদ্যমাঝে ছুঁড়ে ফেরে নীলগাছের চারা। আসুন, তবে রক্তচন্দনের ছায়ায় বসে একে একে সেই ধাঁধার জট খোলা যাক...
Hulki Pskhir Daak
Author - Jashua Bodhinetra
Publisher - Shalidhan
Share
