1
/
of
4
Dey's Publishing
Jadukar Satyacharan O Ashariri Sharir
Jadukar Satyacharan O Ashariri Sharir
Regular price
Rs. 400.00
Regular price
Sale price
Rs. 400.00
Unit price
/
per
Taxes included.
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
জাদুকর সত্যচরণ। যদিও তিনি নিজের নামের 'দ্যি হুডিনি অব ইন্ডিয়া' কথাটা লেখেন, কিন্তু তিনি এক অতি সাধারণ জাদুকর। কোনোরকমে ছোটখাটো অনুষ্ঠানে খেলা দেখিয়ে দিন কাটান উত্তর কলকাতার বাসা বাড়ির এক চিলেকোঠার ঘরে। তবে নির্লোভী মানুষটার এক আশ্চর্য ক্ষমতা আছে। তা হল অসাধারণ গল্প বলার ক্ষমতা। তা অনেকটা ম্যাজিকের মতনই। যৌবনে তিনি ছিলেন একজন বাজিকর বা স্ট্রিট ম্যাজিশিয়ান। সে সময় পথে পথে ঘুরে খেলা দেখাতেন তিনি। সে সময় নানান আশ্চর্য অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন সত্যচরণ। যে কাহিনিই তিনি শোনান, সে সব কাহিনি যেমন রোমাঞ্চকর তেমন কিছু কাহিনি অলৌকিক অবিশ্বাস্যও বটে। তা আপনি বিশ্বাস করুন বা নাই করুন তাঁর কথা আপনাকে আকর্ষণ করবেই। জাদুকর সত্যচরণের কাহিনি বলা প্রথম শুরু হয়েছিল সব বয়সি পাঠকদের জন্য। কিন্তু শ্রোতা-পাঠক দাবি তুলেছিলেন প্রাপ্তমনস্কদের তাঁর কাহিনি শোনার জন্য। সেই দাবি মেনে জাদুকর সত্যচরণ এ বইতে শোনাতে চলেছেন প্রাপ্ত মনস্কদের জন্য কিছু কাহিনি। তার মধ্যে আছে অলৌকিক-অশরীরী শরীরের কাহিনিও। মোট পাঁচটি কাহিনি সংকলিত হয়েছে এ বইতে। তার মধ্যে এই বইয়ের নামাঙ্কিত কাহিনিটি জাদুকর সত্যচরণের মুখ থেকে সরাসরি বলবেন আপনারা তাঁর বন্ধুসম চন্দনের সাথে। ও বইয়ের কোনো কাহিনি ইতিপূর্বে অন্য কোনো বইতে একত্রিতভাবে সংকলিত হয়নি। শুনতে থাকুন জাদুকর সত্যচরণের কথা-'জাদুকর সত্যচরণ ও অশরীরী শরীর।'
Jadukar Satyacharan O Ashariri Sharir
Four Ghost Novel in bengali
by Himadrikishore Dasgupta
Published by Dey's Publishing
Share
