Skip to product information
1 of 3

CINE GUILD, BALLY

Jey manabjaminey ämäder theatre-cinemar chāsh-ābād

Jey manabjaminey ämäder theatre-cinemar chāsh-ābād

Regular price Rs. 525.00
Regular price Sale price Rs. 525.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

কোভিড অতিমারীর বন্দিদশায় বর্ষব্যাপী গুল্ মীট বৈঠকশৃঙ্খলায় শমীক বন্দ্যোপাধ্যায় প্রদত্ত থিয়েটার-সিনেমা সংশ্লিষ্ট বিষয়ে দশটি বক্তৃতাকে গ্রন্থিত করার প্রচেষ্টা পুষ্টতর আরো প্রায় সমসংখ্যক অগ্রন্থিত রচনার সহযোগে। ব্যাপ্ত বিষয়বৈচিত্রের মধ্যেও যোগসূত্র হয়ে থাকে-যে দর্শকসমাজ থিয়েটার সিনেমার উপভোক্তা, তাঁদের চারিত্র্য কীভাবে তৈরি হয়, কীসের কীসের প্রভাব তাঁদের দৃষ্টিকে নির্মাণ করে, আর সেই দেখার ধরন কীভাবে থিয়েটার সিনেমার চারিত্র্যেও ছায়াপাত করে সেই প্রক্রিয়াটাকে ধরবার চেষ্টা। থিয়েটার ও সিনেমা নির্মাণ ও উপভোগে দু পক্ষের মধ্যে যে রসের দেওয়া-নেওয়া চলে তাকে ঘিরে থাকে যে সাংস্কৃতিক বাতাবরণ, তার বৃহত্তর রাজনৈতিক-সামাজিক পরিমণ্ডলের পাশাপাশি থাকে যে একান্ত ব্যক্তিগত-ঘরোয়া আলাপচারিতা, চিন্তা-বিচারের একটা অন্দরমহল তার আবছায়াও মাঝে মাঝে উকি মেরেছে এইসব লেখায়।


Jey manabjaminey ämäder theatre-cinemar chāsh-ābād

[The community that nurtures our theatre and cinema]

A collection of lectures and essays

by Samik Bandyopadhyay

Publisher - Cine Guild, Bally


View full details