Skip to product information
1 of 2

Dhansere Parakashan

Judas Pronito

Judas Pronito

Regular price Rs. 600.00
Regular price Sale price Rs. 600.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

কেমন হত যদি মার্ক, ম্যাথিউ, লুক বা জনের গসপেল বা সুসমাচারের মতো জুডাসও একটি স্বয়ংসম্পূর্ণ জোশুয়াকাহিনি লিখে যেতেন? এই ভাবনা থেকেই বেরিয়ে আসে অন্য এক জোশুয়া ইস্ল্যাজারেথ-এর ছবি; যিনি প্রথাগত যীশাস ক্রাইস্টের থেকে অনেকাংশে আলাদা, সততই আনন্দময় মানুষ, একদিকে ক্ষুরধার রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন সমাজসংস্কারক, অন্যদিকে ভাবোম্মাদ মিস্টিক। এপিকধর্মী উপন্যাস 'জুডাস প্রণীত'-তে ক্রমশই ফুটে উঠতে থাকে টোরাহ-শাসিত তৎকালীন ইহুদি সমাজ, তার রাজনৈতিক সঙ্কট, পুরোহিততন্ত্র, রাজতন্ত্র ও রোমান আগ্রাসনের মর্মন্তুদ চিত্র। বাইবেলে স্বল্পালোচিত চরিত্রসমূহের বিস্তারের পাশাপাশি জুডাসও ফুটে ওঠেন অন্য এক মাত্রায়, যেখানে তিনি বিশ্বাসঘাতক নন, বরং প্রবল তর্কপ্রিয়, সংশয়ী, অভিমানী যুবক। তবে কি শেষ পর্যন্ত র্যাবাই-অনুগত হওয়ার ফলেই সকলে তাঁকে ভুল বুঝেছিল? সত্যিই কি জোশুয়া ক্রুশবিদ্ধ হয়েছিলেন? পুনরুত্থান বা রেজারেকশান কি সত্যিই ঘটেছিল সেদিন?


Judas Pronito 

A Novel in Bengali

by Sanmatrananda

Publisher : Dhansere Prakashan

View full details