Skip to product information
1 of 3

Dey's Publishing

Kabita Samagra 1

Kabita Samagra 1

Regular price Rs. 550.00
Regular price Sale price Rs. 550.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

কত জায়গায় তো ফেলি আমি দেশলাই
একবারও ভুল কারে নয়
যদি কেউ আগুন জ্বালায় এভাবেই পেট্রল দিয়ে আগুন নেভাবার স্বপ্ন দেখেছিলেন যে কবি, তাঁর কবিতা সর্বদাই বইয়ের মৃত পৃষ্ঠার মরা হরফ না হয়ে থেকে অনবরত পাঠককে বিব্রত করতে চায়।
ভাবা গিয়েছিল যে সত্তরের দশকের কবি হয়ে তাঁর জার্নি হয়তো সেখানেই শেষ। কিন্তু দশকের পর দশক পার হয়ে বারবার পুনর্মুদ্রণ হয় 'এই মৃত্যু উপত্যকা আমার দেশ না'। সময় বদলে যায়। বদলে যায় বিপর্যয় বা সংকটের চেহারা। কিন্তু নবারুণের কবিতা তার অবিনশ্বরতার প্রমাণ রেখে যায়। দুঃসময়ে দিশেহারা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের জন্য তাঁর সান্ত্বনা আর সহমর্মিতার সীমা নেই। এবং তিনি সেভাবেই জানাতে পারেন প্রতিবাদের কথা।
কবিতাসমগ্রের এই খণ্ডে স্বনামে নবারুণের জীবদ্দশায় প্রকাশিত কবিতার বইগুলিই একত্রে সংকলিত হল।

Kabita Samagra 1

A Collection of poems

by Nabarun Bhattacharya

Published by Dey's Publishing

View full details