1
/
of
3
Purba
Sahityer Yearbook : Thikanapanji 2026
Sahityer Yearbook : Thikanapanji 2026
Regular price
Rs. 450.00
Regular price
Rs. 400.00
Sale price
Rs. 450.00
Unit price
/
per
Taxes included.
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
সাহিত্যের ইয়ারবুক ঠিকানা পঞ্জি ২০২৬ a
তখন আমি সদ্য চাকরিতে। ছুটির পর বইপাড়ায় ঘোরাঘুরি। ঘুরতে ঘুরতেই খুঁজে পাই 'সাহিত্যের ইয়ারবুক'! পাতা ওল্টাই তাকিয়ে থাকি কবি-যশপ্রার্থী হেমন্তের অরণ্যে পোস্টম্যানের মতন। জানতাম, আমার মতন অজ্ঞাতকুলশীলের নাম থাকার কথা নয় তবু...। দল বেঁধে আসে বন্ধুবান্ধবীর দল। আমার হাত থেকে ছোঁ-মেরে নিয়ে সেদিনের ইয়ারেরা বলে- নেই রে, তোর নাম নেই!
সাহিত্যের ইয়ারবুক শুধু ঠিকানা, ফোন নম্বরের সমাহার নয়। বরং বলা যায় এক মহাফেজখানা। সাহিত্যের ইয়ারবুকের গাইডলাইনে নাম সাজানো হয় বাংলা বর্ণের ক্রমানুসারে। কেউ এখানে বৃহৎ নন, আবার কেউ ন্যূনতমও নন। বিখ্যাতের পরেই আপাত-অখ্যাত! সবাই সমান। সাহিত্য একক মানুষের সংগীত, তার জন্য চায় নিভৃতের অনুশীলন সন্দেহ নেই। সাহিত্যের ইয়ারবুক বছরের পর বছর লেখক, কবি, শিল্পী, সম্পাদক, সাংবাদিক, প্রকাশকদের একই মলাটের তলায় লিপিবদ্ধ করে চলেছে। ইংরেজি নববর্ষের শুরুতেই বেরিয়ে যায় নতুন সাহিত্যের ইয়ারবুক। শিল্পী হিরণ মিত্রের নতুন-নতুন প্রচ্ছদ-পরিকল্পনায় প্রাণ পায় অবয়বের সম্পূর্ণতায়। কত নতুন লেখক, কবি, গল্পকার, শিল্পী, সাংবাদিক, সম্পাদকের সমাহার হয় নতুন ইয়ারবুকে! আমারও হল কথাসাহিত্যিক হিসেবে। তার পর থেকে ফোনের বন্যা নয় সুনামি। লেখা চাই। দেখা করতে চাই। আপনার অমুক বইয়ে সই নেব। আবার অনুষ্ঠানে অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি হওয়ার সনির্বন্ধ অনুরোধ! সাহিত্যের ইয়ারবুক যাঁদের ধারণ করে, তাঁদের দায়িত্ব অপরিসীম। অগ্নির প্রজ্জ্বলন তো চিরকালই সাহিত্যসাধকের হাত ধরেই হয়েছে। সাহিত্য তো শুধু ব্যক্তিগত এলিজি নয়, একক সংগীত হলেও প্রকৃত সাহিত্যে রয়েছে এক অপূর্ব সিম্ফনি। এক অনন্য রামধনু যা আকাশকেও নতুন মাত্রা দেয়। তাই সাহিত্যের ইয়ারবুক যেন বিবস্বানের স্বর্ণপ্রভা, আর সেই উদার আলো রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে ব্যাপ্ত এই বিশ্বেও। হয়তো এই বিশ্বে রয়েছে আমাদের বাংলা ভাষায় কথা বলা মানুষেরা। রবীন্দ্রনাথ বলতেন, আমাদের বাংলা ভাষার ইতিহাস হচ্ছে আসলে বাংলা সাহিত্যের ইতিহাস। ইয়ারবুকের আড্ডায় লেখক, কবি, শিল্পী, সম্পাদক, প্রকাশকদের ঠিকানা ও ফোন নম্বর-সংবলিত করে চিরকালের মহাফেজখানা নির্মিত হয়ে রইল। আর মহাফেজখানার শেষ সখা ও সখী হচ্ছে চিঠি, পোস্টকার্ড, রঙিন খাম। অমল অপেক্ষায় ছিল রাজার চিঠির।
Sahityer Yearbook : Thikanapanji 2026
An Annual Literary Directory edited by Biswanath Bhattacharya
Publisher : Purba
Share
