1
/
of
4
International Vedic Research Centre
Ved Rahasya
Ved Rahasya
Regular price
Rs. 600.00
Regular price
Rs. 600.00
Sale price
Rs. 600.00
Unit price
/
per
Taxes included.
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
শ্রী তপন আচার্য রচিত 'বেদরহস্য' গ্রন্থটি পাঠ করে সবিশেষ তৃপ্তি লাভ করলাম। ইতিপূর্বে ঋগ্বেদের অনেক অনুবাদ এবং ভাষ্য রচিত হয়েছে। কিন্তু বেদ সম্বন্ধে যে অজানা তত্ত্ব এবং তথ্যগুলি শ্রী আচার্য খুব যত্ন সহকারে পরিবেশন করেছেন, তা এক কথায় প্রশংসার্হ। কারণ বেদ সম্বন্ধে প্রচলিত ধারণা হল, বেদ হল নদী, পর্বত, আকাশ, বাতাস, মেঘ, বজ্র, বিদ্যুৎ প্রভৃতি প্রকৃতির উপাসনা এবং সুপ্রাচীনকালে সরলমতি ঋষিদের সৃষ্ট কাব্যগ্রন্থ। আবার কেউ কেউ মনে করেন বেদ মানে যাগযজ্ঞ ক্রিয়া।
শ্রীতপন আচার্য মহাশয় এই গ্রন্থে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন, বেদ কোন প্রকৃতির উপাসনা নয়। বেদ ঈশ্বরকে ৩৩টি নামে উপাসনার মন্ত্র।
বলা প্রয়োজন, বেদের গুরুত্ব আমরা তখন বুঝি, যখন দেখি মনুসংহিতার ২/১৩নং শ্লোকে লেখা আছে- 'ধর্মং জিজ্ঞাসমানানাং প্রমাণং পরমং শ্রুতি'। অর্থাৎ, যে কোন ধর্মজিজ্ঞাসায় একমাত্র শ্রুতি বা বেদের প্রমাণ গ্রাহ্য হবে। পুরাণ, স্মৃতি বা অন্য কোন শাস্ত্র নয়।
সুতরাং আমার ধারণা, শ্রী আচার্য অক্লান্ত পরিশ্রম করে যে বেদরহস্য গ্রন্থটি রচনা করেছেন, তা সমগ্র হিন্দু তথা ভারতীয় জাতির জন্য প্রজন্মের পর প্রজন্ম একটি অমূল্য জ্ঞানভাণ্ডার হয়ে থাকবে।
Ved Rahasya
A collection of bengali Research bookon Vedas
Published by International Vedic Research Centre
Share
